২০১১ বিশ্বকাপ জয় : ৭ দিন ধরে একটাই হিন্দি গান শুনতেন, জানালেন তেণ্ডুলকর
মুম্বই, ৬ ফেব্রুয়ারি : ১৪ তারিখ থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০১৫। তার আগেই ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায় ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর। জানালেন এক মজাদার গল্প।
শচীন বলেন, মুম্বইতে ভারত-পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ ছিল। তার আগের সাতদিন ধরে অমিত কুমারের "বড়ে আচ্ছে লাগতে হ্য়ায়" গানটি শুনেই যাচ্ছিলেন তিনি।

শচীনের কথায়, "পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলার জন্য, মোহালিতে যখন আমরা নামলাম, আমি আমার দলের ছেলেদের জিজ্ঞাসা করেছিলাম কারোর কাছে "বড়ে আচ্ছে লাগতে হ্য়ায়" গানটা আছে কি না।"
"মানে কাকা আমাদের অঙ্গমর্দক, ওর কাছে গানটা ছিল। আগামী ৭ দিন আমি শুধু ওই গানটিই শুনে গিয়েছিলাম।" জানালেন শচীন। যদিও কোনও কুসংস্কারের জন্য বা অন্য কোনও বিশেষ কারণে শচীন গানটি শুনতেন কি না সে বিষয়ে তিনি কিছু বলেননি।
পাকিস্তানের খেলোয়াড় জাভেদ মিয়াদাদের সঙ্গে শচীনের যৌথ রেকর্ড রয়েছে ৬ টি বিশ্বকাপ খেলার। ১৯৯২ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল শচীনের। ২০১১ সালে ঘরের মাঠে গিয়ে বিশ্বকাপ হাতে তোলার স্বপ্ন সার্থক হয়েছিল লিটল মাস্টারের।












Click it and Unblock the Notifications