1983 World Cup Win: পর পর দুই ম্যাচ হেরেও দুরন্ত প্রত্যাবর্তন, কেমন ছিল কপিলদের বিশ্বকাপ জয়ের যাত্রাপথ?
বিশ্বকাপ জয়ের চার দশক। ১৯৮৩ সালের ২৫ জুন, লর্ডসের মাঠে কপিল দেবরা উড়িয়ে ছিলেন তেরঙ্গা পতাকা। কপিলদের ঐতিহাসিক জয়ের পরই বদলে যায় ভারতীয় ক্রিকেটের যাত্রা পথ। একদা বিশ্ব ক্রিকেটে কুলীন ভারত, সমীহ আদায় করে নিয়েছিল সবার। সাহেবদের ডেরায় কপিল-সুনীলদের গড়া মাইলস্টোন চার দশক পরও সমান উজ্জ্বল। কেমন ছিল ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের সেই যাত্রাপথ?
৮৩ ইংল্যান্ড বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হতে পারে, এমন চিন্তাভাবনা কল্পনাতেও কেউ আনেননি৷ কারণ আগের দুটো বিশ্বকাপে একমাত্র ইস্ট আফ্রিকা বাদে আর কোনও দেশের বিরুদ্ধেই জিততে পারেনি ভারত৷ ১৯৭৫, ৭৯ বিশ্বকাপের পর ৮৩-র বিশ্বকাপও ইংল্যান্ডে হওয়াতে অন্ডার ডগ হিসেবে শুরু করে ভারতীয় দল।

দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ভারত হারায় ৫ উইকেটে। প্রতিপক্ষকে ১৫৫ রানেই আটকে রাখে ভারত, সৌজন্যে মদন লালের দুরন্ত বোলিং। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খায় ভারত। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হয় ভারতকে। অজিদের ৩২০ রানের জবাবে ১৫ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬৬ রানে হেরে খাদের কিনারায় পৌঁছে যায় ভারত।
#OnThisDay in 1983, India lifted the Cricket World Cup for the first time, etching the name in golden letters! A monumental triumph that ignited a cricketing revolution and forever changed the course of Indian cricket. #1983WorldCup @BCCI pic.twitter.com/Ru6wDkHWg8
— Jay Shah (@JayShah) June 25, 2023
এরপর সেই ঐতিহাসিক জিম্বাবোয়ে ম্যাচ। এই ম্যাচ ছিল ভারতের কাছে ডু ওর ডাই। টিকে থাকার লড়াই। কিন্তু এই ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। ডানকান ফ্লেচারের জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ভারত৷

ভারত ফাইনালে ওঠার আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকে হারায় কপিল দেবের দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বদলার ম্যাচে ১১৮ রানে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে রজার বিনির দুরন্ত বোলিং। ২৯ রানে ৪ উইকেট নেন বর্তমান বোর্ড সভাপতি। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
🗓️ #OnThisDay in 1983
— BCCI (@BCCI) June 25, 2023
A historic day & a landmark moment for Indian cricket 🙌🏻#TeamIndia, led by @therealkapildev, clinched the World Cup title. 🏆👏🏻 pic.twitter.com/MQrBU4oUF1
এরপর সেই দিন ২৫ জুন ১৯৮৩। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ৫৪.৪ ওভারে উইকেট হারিয়ে ১৮৩ তোলে ভারতীয় দল। কিন্তু অল্প রানের পুঁজি নিয়েও যে ওয়েস্ট ইন্ডিজকে হারানো যায় সেটা দেখিয়েদিয়েছিল ভারত।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications