আইপিএলের ১০ বছর : শচীন তেণ্ডুলকরের জন্য যখন মুম্বই ইন্ডিয়ান্স থেকে 'অবসর' নিল জার্সি নম্বর '10'

ভারতীয় দলে তেন্ডুলকরের জার্সি নম্বর ছিল ১০। শচীন এবং ১০ নম্বর জার্সি এতটাই সমার্থক হয়ে গিয়েছিল যে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলেও শচীনের জার্সির নম্বর ছিল ১০।

বেঙ্গালুরু, ১৫ এপ্রিল : এই বছর অত্যন্ত জাঁক জমকের সঙ্গে শুরু হয়েছে আইপিএল। কারণ এবার পালিত হচ্ছে আইপিএলের ১০ বছর। দেখতে দেখতে ১০ বছর কাটিয়ে দিল আইপিএল। আর এই বিনোদনে ভরা ক্রিকেটে একাধিক স্মরণীয় মূহূর্ত এসেছে। যার মধ্য়ে উল্লেখযোগ্য ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের অনবদ্য পদক্ষেপ।

২০০৮ সালে আইপিএল শুরু হয়। অসামান্য জনপ্রিয়তা পায় টি২০ টুর্মানেমেন্টের এই ফরম্যাট। এরই মাঝে তাদের কিংবদন্তী খেলোয়াড় শচীন তেন্ডুলকরের জন্য মুম্বই ইন্ডিয়ান্স যা করেছে তা সত্যিই মন ছুঁয়ে যায়।

আইপিএলের ১০ বছর :

ক্রিকেট ঈশ্বর শচীন নিজের নামের পাশে অগণিত রেকর্ড জুড়েছেন। মাস্টার ব্লাস্টারের ব্যাটের যাদুতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব।

ভারতীয় দলে তেন্ডুলকরের জার্সি নম্বর ছিল ১০। শচীন এবং ১০ নম্বর জার্সি এতটাই সমার্থক হয়ে গিয়েছিল যে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলেও শচীনের জার্সির নম্বর ছিল ১০। মুম্বইয়ের অধিনায়ক ছিলেন শচীন।

আইপিএলে ২০০০ রান করার পর ২০১৩ সালে অবসর নেন শচীন। এই একসই বছর নিজের ২০০ তম টেস্ট ক্রিকেট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন লিটল মাস্টার।

ব্যাটিং কিংবদন্তী লিটল মাস্টারকে শ্রদ্ধা জানাতে ২০১২ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স জার্সি নম্বর ১০-এর অবসর নিয়ে প্রচার চালায়।

শচীনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টুইটার পেজে শচীন ভক্তরা লেখেন, "নম্বর ১০ ডার্সি শুধুমাত্র মাস্টারের জন্য। যদি শচীন সমস্ত একদিনের ম্যাচে আমাদের জন্য এতকিছু করতে পারে তাহলে তাঁকে সম্মান জানাতে আমরা এমন কিছু করতে চলেছি যেভাবে কোনও ভারতীয় খেলোয়াড়কে সম্মান জানানো হয়নি। #RetireTheJerseyNo10"

২০১২ সালে এই স্লোগান বজায় রেখেই মুম্বই অফিসিয়াল টুইটার পেজ থেকে টুইট করা হয়।

এই প্রচার সোস্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়। কোটি কোটি শচীন সমর্থক এই প্রচারে অংশ নেয়। বিসিসিআই-এর কাছে ১০ নম্বর জার্সির অবসরের আর্জি জানানো হয়।

আইপিএলের ১০ বছর : শচীন তেণ্ডুলকরের জন্য যখন মুম্বই ইন্ডিয়ান্স থেকে 'অবসর' নিল জার্সি নম্বর '10'

জার্সির অবসর ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। ফুটবলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা তাও শোনা যায়। কিন্তু যখন প্রশ্ন শচীনের সম্মানের তখন পরম্পরা ভাঙতেও সমর্থকরা পিছপা হন না।

২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স ঘোষণা করে তারা তেণ্ডুলকরের ১০ নম্বর জার্সির অবসর ঘটাবে। যদিও বিসিসিআইয়ের তরফে কোনও জবাব আজও মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+