ভারতের কোন কোন স্থান দেখা যায় মহাকাশ থেকে, নাসার তালিকায় উঠে সেই নাম
ভারতের কোন কোন স্থান দেখা যায় মহাকাশ থেকে, নাসার তালিকায় উঠে সেই নাম
মহাকাশ থেকে পৃথিবীর অনেক স্থান দেখা যায়। তার মধ্যে রয়েছে আমাদের দেশের অনেক জায়গা। সেই মহাশূন্য থেকে কেমন দেখায় দেশের সেইসব স্থান, তা তুলে ধরেছেন নাসার বিজ্ঞানীরা। এশিয়া আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানের পাশে নাসার তালিকায় জ্বলজ্বল করছেভারতের কয়েকটি বিশেষ জায়গারও নাম।

মহাকাশের সীমানা কারম্যান লাইন থেকে দৃশ্যমান
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর অন্তত ১১টি জায়গা মহাশূন্য থেকে দেখা যায়। তা বোধগম্য হয় সুন্দরভাবে। সেই ছবিও তাঁরা বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন। কিন্তু মহাকাশের তো শেষ নেই। ঠিক কোন জায়গা থেকে তা দৃশ্যমান হয়, তা আগে জেনে নেওয়া দরকার। মহাকাশ আর পৃথিবীর একটি সীমানা নির্ধারণ করা হয়েছে। মহাকাশের সীমানাকে বলা হয় কারম্যান লাইন। সেখান থেকেই দৃশ্যমান পৃথিবীর বহুস্থান।

মহাকাশে ১০০ কিলোমিটার উচ্চতা থেকে ভারত
মহাকাশের কারম্যান লাইন পৃথিবী প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। সেই উচ্চতা থেকে স্পষ্ট দেখা যায় পৃথিবীর অন্তত ১১টি স্থান। তার মধ্যে রয়েছে ভারতের বেশ কয়েকটি জায়গা। জেনে নেওয়া যাক সেই স্থান নিয়ে বিস্তারিত। কী দেখা যায় মহাকাশ থেকে, কেমন দেখায় তা। এই তালিকায় রয়েছে পর্বতমালা, রয়েছে দ্বীপাঞ্চলও।

মহাকাশে থেকে কেমন দেখায় হিমালয় পর্বতমালাকে
ভারতের উত্তরাংশজুড়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা। মহাকাশ থেকে তা সম্পূর্ণ দেখা যায়। ভারতের উত্তরাংশে সুবিস্তৃত হিমালয় পর্বতমালা, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট- সব। আসলে এভারেস্ট শৃঙ্গ-সহ হিমালয় ১১০টি পর্বত দ্বারা গঠিত, তা মহাকাশ থেকে দেখা যাবে সেটা স্বাভাবিকই। পৃথিবী বিখ্যাত এই পর্বতশ্রেণি ভারত, পাকিস্তান থেকে শুরু করে চিন, ভুটান ও নেপাল পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের তুষারময় চূড়াগুলি মহাকাশ থেকে অতীব সুন্দর দেখায় বলে বর্ণনা করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

মহাকাশ থেকে দেখা যায় গঙ্গানদীর ব-দ্বীপ
গঙ্গার ব-দ্বীপকে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ আখ্যা দেওয়া হয়েছে। তা মহাকাশ থেকে একটি অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করে বলে জানিয়েছেন মহাকাশচারীরা। গঙ্গা নদী ভারত ও বাংলাদেশজুড়ে ৩৫০ কিলোমিটার বিস্তৃত। এই নদী যেখানে সাগরে মিশেছে, সেখানেই তৈরি হয়েছে ব-দ্বীপ। তা ধর্মীয় স্থান হয়ে উঠেছে।

মহাকাশচারীরা দেখতে পান কুম্ভমেলা-সাগরমেলাও
শুধু গঙ্গার ব-দ্বীপই নয়, মহাকাশ থেকে মানুষের ভিড়ও দেখতে পান মহাকাশচারীরা। গঙ্গার ব-দ্বীপে যে মহা ধর্মস্থান হয়ে উঠেছে। সেই মেলায় অগণিত মানুষের যে ভিড় হয়, তাও দেখা যয়া মহাকাশের সীমানা কারম্যান লাইন থেকে। মহাকাশচারীরা জানিয়েছেন, সাগর মেলা ও কুম্ভমেলায় মানুষের ভিড় পরিলক্ষিত করা যায়।

বিশ্বের আরও যা দেখা যায় মহাকাশ থেকে
মহাকাশ থেকে দেখা যায় স্পেনের আলমোরিয়ার গ্রিনহাউস, ইংল্যান্ডের টেমস নদী, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ও কেনেকট কপার মাইন, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আমাজন নদী, আরব আমিরশাহীর দুবাইের পাম আইল্যান্ড, মিশরের গ্রেট পিরামিড অফ গিজা। আর দেখা যায় রাতের শহর, ঠিক যেন একটি নক্ষত্রমণ্ডল।বিশাল এলাকা ছবিতে দেখায় ক্রিসমাস ট্রিয়ের মতো। সবথেকে দৃশ্যমান বেলজিয়ামের হাইওয়ে। এছাড়া লন্ডন, প্যারিস, টোকিও, সানফ্রান্সিকোও দেখা যায়।












Click it and Unblock the Notifications