Badrinath Yatra 2023 : পুজো হলেও কেন বদ্রীনাথ ধামে শঙ্খ বাজানো হয় না, জানুন কারণ
এপ্রিল মাস থেকে খুলেছে বদ্রীনাথ ধামের দরজা। আর তখন থেকেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। দূর দূরান্ত থেকে প্রতিবছর ভগবানের দর্শনের জন্য সেখানে উপস্থিত হন হাজারও দর্শনার্থী। মন্দিরের ভেতরে নিষ্ঠার সঙ্গে পুজো হয় দেবতা নারায়ণের। তবে সেখানে পুজোর সময়ে কিন্তু শঙ্খ বাজানো হয় না। তবে কেন বদ্রীনাথ ধামে শঙ্খ বাজানো হয় না, তাঁর পিছনে রয়েছে অনেক কারণ।
শঙ্খ বাজানোকে খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে নিত্যদিনের পূজো থেকে যেকোনো বড় পূজোর আয়োজন করা হলে শঙ্খ বাজানো হয়। ভগবান বিষ্ণুর খুব প্রিয় হল শঙ্খ। তবে বদ্রীনাথ ধামে কখনোই পূজোর সময় ছাড়াও কোনোও সময়ই কিন্তু শঙ্খ এখানে বাজানো হয় না।

মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান বদ্রীর একটি শালগ্রাম মূর্তি। মিটারের এই মূর্তিটি আদি গুরু শঙ্করাচার্য চতুর্থ শতকে প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে, বদ্রীনাথ ধামে দেবী লক্ষ্মী তুলসী রূপে ধ্যানমগ্ন ছিলেন, যখন তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন ভগবান বিষ্ণু শঙ্খচূর্ণ নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। কোন শুভ কাজ করার সময় শঙ্খ বাজানো হয়, কিন্তু ভগবান বিষ্ণুর বধের পর শঙ্খ বাজাননি। লক্ষ্মীর একাগ্রতা নষ্ট করতে চাননি তিনি। আর সেই কারণে আজও বদ্রীনাথ মন্দিরের শঙ্খ বাজানো হয় না।

তবে শুধু যে এই কারণের জন্যই বদ্রীনাথ মন্দিরের শঙ্খ বাজে না, তা নয় এর পেছনে রয়েছে আরও একটি কারণ রয়েছে। হিমালয় রাক্ষসের আতঙ্কে সেসময় অতিষ্ঠ হয়ে উঠেছিল। সকলে প্রবেশ করতে পারতেন না মন্দিরে। ঋষি, মুনিরা ধ্যানে বসতে পারতেন না। সেই সময় রাক্ষসের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ঋষি অগস্থ ভগবতী মাতার দারস্থ হয়েছিলেন।

সে সময় ভগবতী কুষ্মাণ্ড দেবী রূপে আবিভাব হয়। নিজের ত্রিশূল দিয়ে রাক্ষসদের বধ করেন। এসময় তথাপি এবং বথাপি নামের দুই রাক্ষস পালিয়ে যায়। এসময় তথাবি মন্দাকিনী নদীতে ঝাঁপ দেয় এবং বতাপি মন্দিরের বদ্রীনাথ মন্দিরের একটি শঙ্খের ভিতরে ঢুকে পড়ে। মনে করা হয় যদি ওই শঙ্খ বাজানো হয় তাহলে ওই রাক্ষস বেরিয়ে আসতে পারে। তাই শঙ্খ বাজানো হয় না বদ্রীনাথ মন্দিরে।

তবে এখানেই শেষ নয়, বদ্রীনাথ মন্দিরে শীতকালে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। যদি তুষারপাতের সময় শঙ্খ বাজানো হয় তবে তুষারঝড় হওয়ার সম্ভাবনা থাকবে। আবার শঙ্খের আওয়াজে অনেক সময় ধস নামার সম্ভাবনা থাকে, তাই এই কারণে মন্দিরে শঙ্খ বাজানো হয় না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications