স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা করলেন দেব, নতুন অবতারে দেখা গেল অভিনেতাকে

কিংবদন্তী মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার জন্য একেবারে প্রস্তুত অভিনেতা দেব। সোমবার ১৫ অগাস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে '‌বাঘা যতীন'‌ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেতা। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে দেবকে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'গোলোন্দাজ'-এ ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন দেব। ভক্তরা মুগ্ধ হয়েছিলেন তাঁর অভিনয়ে। এবার স্বাধীনতা সংগ্রমাগ্রী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব। বায়োপিকটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা অরুণ রায়, যিনি আমাদের 'হীরালাল' উপহার দিয়েছেন। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি।

স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা করলেন দেব

আমরা সকলেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প জানি, যিনি ইতিহাস বই অনুসারে খালি হাতে একটি বাঘ মেরেছিলেন। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। এমনকি তিনি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। স্বাধীনতা দিবসের দিন দেব তাঁর ইনস্টাগ্রামের পোস্টে এই সিনেমার প্রথম ঝলক সামনে আনেন, যেখানে দেবকে দেখা গিয়েছে বাঘা যতীনের ভূমিকায়।

এ বার ফের একটি পিরিয়ড ড্রামা তৈরি করছেন দেব। আর এ বার পরিচালনার দায়িত্বে থাকছেন অরুণ রায়, যিনি পিরিয়ড ড্রামায় বেশ সিদ্ধহস্ত। এর আগে এগারো, হীরালাল, ৮/‌১২ বিনয় বাদল দীনেশ-এর মতো পিরিয়ড ড্রামা সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। দেবের শেয়ার করা প্রথম ঝলকের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, 'যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর - বাঘাযতীন।'‌ প্রথম ঝলকে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছে। নেপথ্যে শোনা যাচ্ছে 'বন্দে মাতরম'‌-এর সুর। এক্কেবারে শেষে বাঘাযতীন হিসেবে দেবকে দেখা যাচ্ছে। স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় দেবকে দেখে তাঁর অনুরাগীদের প্রত্যাশার পারদ কিন্তু তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+