(ছবি) শিল্পা শেট্টির চোখধাঁধানো বাংলোর অন্দরমহলের চিত্র দেখুন একনজরে
বাংলোর কথা উঠলেই বলিউডে শাহরুখ খানের বাংলো 'মন্নত' অথবা অমিতাভ বচ্চনের 'জলসা' বা 'প্রতীক্ষা'-র কথাই লোকের মুখে মুখে ঘোরে। ক'টা লোক খবর রাখেন যে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি যে বাংলোয় থাকেন তা দেখলে মাথা ঘুরে যেতে পারে যেকারও। [মালদ্বীপে সপরিবারে ছুটি কাটাতে ব্যস্ত শিল্পা শেট্টি]
শিল্পা নিজের স্বপ্নের এই বাংলোর নাম রেখেছেন 'কিনারা'। যার ভিতরে প্রবেশ করলে খানিকটা স্বপ্নের মতোই মনে হতে বাধ্য। মুম্বইয়ে এই বাংলোটি শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার নাম রয়েছে। [যে বলিউড তারকাদের দ্বিতীয় বিয়ে আলোড়ন ফেলেছিল]

ব্য়ালকনি থেকে হোক অথবা নিচের লনে দাঁড়িয়ে, যেখান থেকেই বাংলোকে দেখবেন, একেবারে চোখ ধাঁধিয়ে যাবে। সমুদ্রের একেবারে ধারে তৈরি এই বাংলো সকাল শুরু হয় সমুদ্রের হাওয়া গায়ে মাখিয়ে, আর দিন শেষ হয় সমুদ্রের স্রোতের শব্দ শুনে। [বলিউড সেলেবসদের ফাঁস হওয়া বিয়ের কার্ড]
কিছুদিন আগে শিল্পা ও রাজ কুন্দ্রার বিবাহবিচ্ছেদের খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে নিজেরাই জানিয়েছেন, খবরটি ভুয়ো। দুজনে বরং সুখেই সংসার করছেন। এবার নিজের বাংলোর জন্য ফের খবরে এলেন শিল্পা। একনজরে দেখে নিন শিল্পার বাংলোর ভিতরের কয়েকঝলক। [নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন শিল্পা শেট্টি!]


























Click it and Unblock the Notifications