(ছবি) কেন দীপিকাকে 'চিট' করেছিলেন, চমকে দেওয়া স্বীকারোক্তি রণবীর কাপুরের!
হয়েও হইল না শেষ। আজ্ঞে হ্যাঁ, রণবীর কাপুর আর দীপিকার সম্পর্কের ধারটা অনেকটা সেরকমই। দুজনেই সম্পর্কের বিচ্ছেদ টেনেছেন বহুদিন হয়ে গেছে। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে আলোচনা এখনও বন্ধ হওয়ার নয়।
একদিকে বর্তমান বয়ফ্রেন্ড রণবীর সিংয়ের সঙ্গে মেশ আনন্দেই রয়েছেন দীপিকা। অন্যদিকে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই কেমন যেন ছন্নছাড়া রণবীর কাপুর।

অনেকেই জানেন দীপিকাকে চিট করেছিলেন রণবীর। সেই কারণেই তাদের সম্পর্কে চিড় ধরে। সে কথা অবশ্য নিজের মুখেই স্বীকার করেছেন রণবীর। স্টারডাস্টে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে রণবীর বলেন, "হ্যা আমি করেছি, অপরিণত মানসিকতা, অনভিজ্ঞতা, কিছু তাৎক্ষণিক লোভে এবং ঔদাসীন্যের জেরে করেছি।"
"যখন তুমি বড় হও তখন তুমি মূল্যবিচার কর, কেন তুমি সম্পর্কে আছে, কেন তুমি আর একজনের সঙ্গে কমিটমেন্টে বাধা! আমিও এখন সেটা অনুভব করি। মূল্য বুঝি।"
রণবীরের কথায়, "সেই কারণেই বিনা বন্ডিংয়ে. বিনা ইকুয়েশনে, কারোর সঙ্গে কমিটমেন্টের প্রতিশ্রুতি না দিয়ে, বিশ্বাস করতে না পারলে কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে চাই না। এর কোনও মানেই হয় না।"
প্রায় ২ বছর একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর ও দীপিকা। ২০০৯ সালের নভেম্বর মাসে দীপিকার সঙ্গে তাঁর ব্রেক আপ হয়। তার পর থেকেই তিনি ক্যাটরিনাকে ডেট করতে শুরু করেন।
পরে রণবীর এও বলেন, "বিশ্বাসঘাতকতা সম্পর্ক ভাঙতে পারে। একবার সম্পর্কের মধ্যে চলে এলে সম্মানটাই নষ্ট হয়ে যায়। বিশ্বাসটাই চলে যায়। আর এই বিশ্বাসই তো সম্পর্কের ভিত।"
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications