থামল দেড় মাসের যুদ্ধ, প্রয়াত হাসির সম্রাট রাজু শ্রীবাস্তব, শোকস্তব্ধ বলিউড
দেড় মাসের দীর্ঘ লড়াই শেষ। প্রয়াত জনপ্রিয় হাস্য কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। দিল্লির এইমসে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানেই তিনি গত ১০ অগাস্ট থেকে ভর্তি ছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে এখানে নিয়ে আসা হয় এরপর তাঁর চিকিৎসা চলে।

দেশের অত্যন্ত জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান শরীরচর্চার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। দিল্লির এক জিমে নিয়মিত শরীরচরঞচা করার সময় ট্রেডমিলে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তবে ১ সেপ্টেম্বর থেকে ভেন্টিলেশনে ছিলেন রাজু। মাঝে ভেন্টিলেশন থেকে বের করে আনা হলেও পরে প্রচণ্ড জ্বরের কারণে তাঁকে ফের ভেন্টিলেশন দেওয়া হয়।
রাজু শ্রীবাস্তবের ভক্তসংখ্যাও অগুণতি। 'বিগবস' থেকে শুরু করে 'কপিল শর্মা'র শো-এ সবেতেই নিজের অবদান রেখেছেন রাজু। জীবনের প্রত্যেক পরিস্থি নিয়ে এবং বর্তমান সময়কে মাথায় রেখে রাজু শ্রীবাস্তবের হাস্য কৌতুক মানুষকে হাসতে বাধ্য করে। ২০০৫ সালে স্ট্যান্ড-আপ কমেডি ট্যালেন্ট শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশ নিয়ে বিশাল জনপ্রিয়তা অর্জন করেন রাজু শ্রীবাস্তব।
তাঁর কমেডি কাঁদতে থাকা মানুষকেও সহজে হাসিয়ে দিতে পারে। তবে এই ট্যালেন্ট শোতে অংশ নেওয়ার অনেক আগে থেকেই রাজু শ্রীবাস্তব ম্যায়নে প্যায়ার কিয়া, বাজিগর, বম্বে টু গোয়া (রিমেক) ও আমদানি আঠানি খরচা রুপাইয়া সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। বিগ বস সিজন ৩-এর অন্যতম প্রতিযোগী ছিলেন রাজু শ্রীবাস্তব। এছাড়াও তিনি উত্তরপ্রদেশ ফিল্ম ডেবলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান পদে ছিলেন। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications