নখ খাওয়া থেকে বাথরুমে বসে পেঁপে খাওয়া, এরকম অদ্ভুত অভ্যাস রয়েছে বলিউড তারকাদের
অদ্ভুত অভ্যাস রয়েছে বলিউড তারকাদের
প্রত্যেক মানুষের কিছু অভ্যাস বা মুদ্রাদোষ থাকে। যা আমরা সাধারণত সকলের থেকে গোপনে রাখতে ভালোবাসি। কিন্তু কোনও না কোনও সময় তা সামনে এসেই যায়। তেমনি বলিউড তারকাদেরও কিছু অভ্যাস বা মুদ্রাদোষ রয়েছে যা তাঁরা লোকাতে চাইলেও পারেন না। তেমনি কিছু বলিউড তারকাদের অভ্যাস তুলে ধরা হল এখানে।

শাহরুখ খান
বলিউডের কিং খান যখন খাবৈর খান তখন তাঁকে কেউ বিরক্ত করুক তা তিনি পছন্দ করেন না। বলিউডের রোম্যান্সের রাজা কিং খান তাঁর শালীন আচরণের জন্য যথেষ্ট পরিচিত। কিন্তু বদ অভ্যাসের মধ্যে তিনি ধূমপান খুব করেন এবং কালো কফি খান অত্যাধিক। এছাড়াও তিনি যখন খাবার খাচ্ছেন সেই সময় কেউ যদি তাঁর ছবি তোলেন বা বিরক্ত করেন সেটাও তিনি পছন্দ করেন না।

করিনা কাপুর
করিনা কাপুরের বাজে অভ্যাসের মধ্যে হল তিনি তাঁর নিজের নখ চেবান। করিনা কাপুর, যিনি বলিউডে বেবো নামে পরিচিত, স্বাস্থ্য নিয়ে সচেতন করিনার একটি বদ অভ্যাস হল তিনি নখ কামড়ান। তিনি উজ্জ্বল রঙের নেলপলিশে নিজের নখকে সাজাতে ভালোবাসেন কিন্তু তাঁর এই নোংরা অভ্যাসের জন্য তাঁর হাতে নখ থাকে না।

বিদ্যা বালান
নিজের ফোন না দেখেই বিদ্যা বালান লম্বা সফর করতে ভালোবাসেন। প্রযুক্তির এই বিশ্বে হাতে মোবাইল ফোন না থাকা যেন একটা শাস্তি, কিন্তু সেই ফোন ব্যবহার না করা এটা সত্যি একটা পাগলামি। বলিউডের অভিনেত্রী বিদ্যার সেই অদ্ভুত অভ্যাসটি রয়েছে। তিনি গোটা একদিন তাঁর ফোন না দেখে থাকতে পারেন, যা খুব অদ্ভুত শোনায়।

সুস্মিতা সেন
সূর্যের নীচে স্নান করতে ভালোবাসেন বঙ্গ তনয়া সুস্মিতা সেন। সম্প্রতি সুস্মিতা সেন মিস ইউনিভার্স হওয়ার ২৫ বছর পূর্তি পূর্ণ করেন। ৪৩ বছরের এই অভিনেত্রী সূর্যের আলোর নীচে স্নান করতে ভীষণ ভালোবাসেন। তাঁর ছাদে বাথটব রয়েছে, সূর্যের দিকে মুখ করে। তাঁর বাড়িতে খোলা ছাদওয়ালা বাথরুমও আছে।

জিতেন্দ্র
কিংবদন্তী অভিনেতা জিতেন্দ্রের একটি খুব বাজে অভ্যাস রয়েছে, যা হয়ত অনেকেই জানেন না। জিতেন্দ্র যখন মলত্যাগ করেন তখন নাকি তিনি পেঁপে খান। তোফা, হিম্মতওয়ালা, জানি দুশমন সহ বহু হিট ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে জিতেন্দ্রকে। কিন্তু তাঁর এরকম বাজে স্বভাবের বিষয়ে হয়ত অনেকেই জানেন না। মল ত্যাগের সময় তিনি পেঁপে খান, জিতেন্দ্রের এরকম বাজে অভ্যাস অনেকেরই হয়ত জানা ছিল না। মানুষের হজম শক্তির জন্য পেঁপে খাওয়া খুবই ভালো। কিন্তু এ ধরনের কাজ করার সময় তা খাওয়া একটু অদ্ভুত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications