Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমির খান থেকে সুস্মিতা সেন, এই তারকা জুটিদের সম্পর্ক ভাঙার বছর ২০২১

এই তারকা জুটিদের সম্পর্ক ভাঙার বছর ২০২১

গ্ল্যামার ওয়ার্ল্ডে ভালোবাসা খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন ব্যাপার। আবার সেটা যদি পেয়েও যায় কেউ তা টিকিয়ে রাখা আরও কঠিন বিষয়। এ বছর একাধিক অভিনেতা থেকে সঙ্গীতশিল্পী সকলেরই মন ভেঙেছে। আসুন দেখে নেওয়া যাক এ বছরের পাঁচজন বড় মাপের তারকা জুটিকে, যাঁদের হাই–প্রোফাইল ডিভোর্স থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।

আমির খান ও কিরণ রাও

আমির খান ও কিরণ রাও

১৫ বছর বিবাহিত জীবন কাটানোর পর এ বছরের ৩ জুলাই আমির খান ও কিরণ রাও তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। এই ডিভোর্সকে তাঁরা '‌নতুন সফর'‌-এর শুরু বলে জানিয়ে একসঙ্গে যৌথ বিবৃতি দিয়ে বলেন, 'সুন্দরভাবে ‌১৫ বছরের একসঙ্গে থাকার সময় আমরা সারা জীবনের অভিজ্ঞতা, আনন্দ ও হাসি একে-অপরের সঙ্গে ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্ক বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসর ওপর গড়ে উঠেছে। এখন আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, স্বামী-স্ত্রী হিসাবে নয়, তবে সহ-অভিভাবক ও একে-অপরের পরিবার হিসাবে।' প্রসঙ্গত, দেশের খুব শ্রদ্ধেয় ও ভালোবাসার অভিনেতা হলেন আমির খান, তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে ১৬ বছরের বিবাহিত জীবন কাটানোর পর আমির ২০০২ সালে ডিভোর্স নেন রিনার থেকে। এরপর তিনি কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন। তাঁদের দু'‌জনের একটি সন্তানও রয়েছে, যার নাম আজাদ।

সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য

সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য

২০২১ সালে যতটা খুশি থাকবেন ভেবেছিলেন সেটা ঠিক হয়নি সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্যর ক্ষেত্রে। চার বছরের বিবাহিত জীবন কাটানোর পর তাঁরা একে-অপরের সঙ্গে বিচ্ছেদ হওওয়র সিদ্ধান্ত নেন। অক্টোবরেই সামান্থা ও চৈতন্য একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেন অক্টোবরে। তাঁরা বলেন, '‌আমাদের সকল শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানিয়েই ঘোষণা করছি যে, আমি আর স্যাম (সামান্থা) স্বামী-স্ত্রী সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছি। এবার আমাদের দুজনের পথ আলাদা। গত এক দশক ধরে আমরা আমাদের সম্পর্কে বন্ধুত্বকেই প্রাধান্য দিয়ে এসেছি। আমি অনুরোধ সকলকে যে তাঁরা যএন এই কঠিন সময়ে আমাদের পাশে থাকেন। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।'‌ এই বিবৃতির আগেই সামান্থা ও নাগা চৈতন্যর সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি দেখে অনেকেই তাঁদের ডির্ভোস নিয়ে কথা বলতে শুরু করেন। সামান্থা যখন থেকে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল এনিজের নাম সামান্থা আক্কিনেনি থেকে শুধু '‌এস'‌ করে দেওয়ার পরই এই গুঞ্জন শুরু হয়।

ক্যামিলা ক্যাবেলো ও সোয়ান মেন্দেস

ক্যামিলা ক্যাবেলো ও সোয়ান মেন্দেস

সঙ্গীত শিল্পী সোয়ান মেন্দেস ও ক্যামিলা ক্যাবেলো নভেম্বরেই ঘোষণা করেন যে তাঁরা তাঁদের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটাবেন। এই জনপ্রিয় জুটি তাঁদের ডিভোর্সের খবর ইনস্টাগ্রাম স্টোরিতে দেন। উভয়ের সই রয়েছে সেরকম একটি মেসেজ শেয়ার করে তাঁরা বলেন, '‌সবাইকে জানাতে চাই যে আমরা আমাদের রোম্যান্টিক সফর শেষ করার সিদ্ধান্ত নিয়েছি কিইন্তু আমাদের ভালোবাসা একে-অপরের প্রতি সারাজীবন দৃঢ় থাকবে। আমরা প্রিয় বন্ধু হিসাবেই সম্পর্ক শুরু করে ছিলাম এবং আমরা প্রিয় বন্ধুই থাকব।'‌ প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধুত্বের সম্পর্কে থাকার পর সোয়ান ও ক্যামিলা ২০১৯ সালের জুলাই থেকে তাঁদের রোম্যান্স শুরু করেন।

জায়ান মালিক ও জিজি হাদিদ

জায়ান মালিক ও জিজি হাদিদ

সাড়ে ছ'কোটির ভক্তকুলকে চমকে দিয়ে ব্রেকআপ ঘোষণা করেন জিজি হাদিদ আর জায়ান মালিক। ২০১৫ সাল থেকে শুরু হোয়া সম্পর্ক তা শেষ হল ২০২১ সালে এসে। সম্পর্ক ভাঙার কথা ঘোষণা করে জায়ান টুইটারে লেখেন, 'জিজি আর আমার সম্পর্কটা সুন্দর ছিল। এখনও ওকে আমি খুবই পছন্দ এবং শ্রদ্ধা করি। ভক্তরা যে আমাদের প্রাইভেসিকে সম্মান করছেন, তাতে আমরা দু'জনেই কৃতজ্ঞ।' জিজিও টুইট করে দেন সম্পর্ক ভেঙে যাওয়ার কথা। লেখেন, 'সম্পর্কটার কাছে আমি কৃতজ্ঞ... কিন্তু যেটা হওয়ার, সেটাই তো হবে।' দু'জনের টুইট থেকেই স্পষ্ট, তাঁরা বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদেরই পথ বেছে নিয়েছেন। তাঁদের ১৫ মাসের কন্যা খাই র‌য়েছে।

সুস্মিতা সেন ও রোহমান শল

সুস্মিতা সেন ও রোহমান শল

বছরের শেষে সম্পর্ক ভাঙার ঘটনা ঘটল প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন ও তাঁর প্রেমিক রোহমান শলের। বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা সেন ও রোহমান শলের বিচ্ছেদ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এরপর সুস্মিতা নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিচ্ছেদের খবর শেয়ার করেন। রোহমানের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নায়িকা লেখেন, '‌বন্ধুত্ব দিয়েই আমাদের সম্পর্কের শুরু আমরা এখনও বন্ধু। সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কিন্তু ভালোবাসা রয়ে গেছে।'‌ ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্য়মে কাশ্মীরের রোহমানের সঙ্গে পরিচয় হয়েছিল সুস্মিতার। সেখান থেকেই শুরু বন্ধুত্ব। ইনস্টাগ্রামে সুস্মিতাকে মেসেজ করেছিলেন রোহমান। ধীরে ধীরে বন্ধুতা গড়ায় প্রেমে। নিজের থেকে ১৫ বছরের ছোট রোহমানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা। শুধু সুস নয়, তাঁর দুই মেয়ের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল রোহমানের। মাঝে মাঝেই একসঙ্গে দেখা যেত তাঁদের। অবশেষে বিচ্ছেদের ঘোষণা করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সোশ্যাল মিডিয়ায় তিনি হ্যাশট্যাগ দেন, 'বাঁচুন আর বাঁচতে দিন' ও 'জল্পনার অবসান'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+