বর্ষশেষ ২০২১: কোন বলিউড নায়িকাদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

কোন বলিউড নায়িকাদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ভালোয় মন্দয় মিশিয়ে কেটে গেল একটা বছর। আর কয়েক ঘণ্টায় অপেক্ষা তারপরেই আরও একটা নতুন বছরে পা দেবে গোটা বিশ্ব। করোনা সংক্রমণের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ শুরু হয়েছে। একটা বছর বলিউড খুব একটা ভাল কাটায়নি। একাধিক বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। তাঁদের জেরার মুখে পড়তে হয়েছে। ঐশ্বর্য রাই থেকে জ্যাকলিন ফার্নান্ডেজ অনেকের বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ।

এনসিবির জেরা অনন্যা পাণ্ডেরে

এনসিবির জেরা অনন্যা পাণ্ডেরে

শাহরুখ খানের ছেলে আরয়ান খানের মাদক কাণ্ডের ঘটনায় নাম জড়য়েছিল বলিউড তারকা অনন্যা পান্ডের। অনন্যা পাণ্ডের সঙ্গে বন্ধুত্ব রয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। সেই সূত্রে আরিয়ান খানকে মাদক সরবারহ করতেন নাকি অনন্যা পাণ্ডে। সেকারণে তাঁর বাড়িতে হানা িদয়েছিল এনসিবি। এমনকী অনন্যা পাণ্ডেকে এনসিবির জেরার মুখেও পড়তে হয়েছিল। অনন্যা পাণ্ডেকে পর পর ২ দিন ইডির দফতরে হাজিরা দিতে হয়েছিল। এবং তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন ইডির আধিকারীকরা।

ইডির জেরা জ্যাকলিনকে

ইডির জেরা জ্যাকলিনকে

বলিউডের আরেক তারকা জ্যাকলিন ফার্নান্ডেজকেও ইডির জেরার মুখে পড়তে হয়েছে। ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে েজরা করা হয় তাঁকে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। জেলে রয়েছেন সুকেশের স্ত্রী। সুকেশের কাছ থেকে দামি দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে জ্যাকলিনের বিরুদ্ধে। জ্যাকলিন ফার্নান্ডেজকে দুটি লাক্সারি গাডি, ১০টি ডায়মন্ড রিং উপহার দিয়েছিলেন সুকেশ। এই ঘটনায় অভিনেত্রীকে জেরা করেছে ইডি। এবং তাঁকে দেশ ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঐশ্বর্যারাইকে েজরা

ঐশ্বর্যারাইকে েজরা

বলিউডের আরেক অভিনেত্রী ঐশ্বর্যা রাইকেও জেরা করেছিল ইডি। পানামা পেপার্স মামলায় ঐশ্বর্যা রাইয়ের নাম জড়িয়েছে। মুম্বইয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন ঐশ্বর্যা রাই। সেখানে তাঁকে জেরা করেন ইডির আধিকারীকরা। যদিও পুরো ঘটনাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ উঠেছে। কারণ ঐশ্বর্যা রাই বচ্চন পরিবারের বধূ। তাঁর শাশুড়ি জয়া বচ্চন রাজ্য সভার সাংসদ। মোদী সরকারে বিরুদ্ধে সরব হওয়াতেই তাঁেক পুত্রবধূকে ইডি দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা

কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা

বলিউডের আরেক বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতে সঙ্গে দীর্ঘদিন ধরেই জাভেদ আখতারে আইনি লড়াই চলছিল। কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সুরকার ও গীতিকার জাভেদ আখতার। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে জাভেদ আখতারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেত্রী।তারপরেই তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামা দায়ের করেন সুরকার গীতিকার জাভেদ আখতার। সেই মামলায় ২০২১ সালে আদালতে হাজিরাও দিতে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+