Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়পর্দায় এই তিন সুপারস্টারকে একসঙ্গে আনতে চলেছে যশরাজ ফিল্মস, জানুন কীভাবে

বড়পর্দায় এই তিন সুপারস্টারকে একসঙ্গে আনতে চলেছে যশরাজ ফিল্মস, জানুন কীভাবে

এবার বলিউডের তিন সুপারস্টারকে একই পর্দায় দেখা যাবে। শাহরুখ খান, হৃত্ত্বিক রোশন ও সলমন খান। এই তিন সুপারস্টারের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। এবার শোনা যাচ্ছে, এই তিন তারকাকে নাকি একই পর্দায় দেখা যেতে পারে।

বড়পর্দায় এই তিন সুপারস্টারকে একসঙ্গে আনতে চলেছে যশরাজ ফিল্মস, জানুন কীভাবে


জানা গিয়েছে, হৃত্ত্বিক রোশনের চরিত্র মেজর কবীর ঢালিওয়াল দেখা যাবে শাহরুখ খানের আসন্ন স্পাই অ্যাকশন ছবি পাঠান–এ অথবা সলমন খানের টাইগার থ্রি–তে। অন্যদিকে টাইগার থ্রি–তে শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে অভিনয় করতে আবার সলমন খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে পাঠান–এ। সূত্রের খবর, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ওয়ার–এ হৃতিক এই চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এই ছবিরও সিক্যুয়েল হচ্ছে। জানা যাচ্ছে এই সিক্যুয়েল তৈরি হলে তবেই পাঠান অথবা টাইগার থ্রি–তে দেখা যাবে হৃত্ত্বিককে। এক সূত্রের কথায়, '‌যারা পাঠান ও টাইগার থ্রি–এর চিত্রনাট্য জানেন তাঁরা বলতে পারবেন আসলে হৃতিকের চরিত্রের সঙ্গে পাঠান বা টাগারের দেখা হওয়ার কথাই নয়। আদিত্য চোপড়া খুব কৌশল করে তাঁর স্পাই ছবির ফ্র্যাঞ্চাইজি তৈরি করছেন। একমাত্র ওয়ার ২ হওয়ার পরেই হৃতিকের চরিত্রটি পাঠান বা টাইগার থ্রি–এর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। এটাই প্রথম থেকে পরিকল্পনা হয়ে আছে।’‌

প্রসঙ্গত, আদিত্য চোপড়ার বিশ্বজুড়ে গুপ্তচরের ছবিগুলি অবিশ্বাস্যপূর্ণভাবে দারুণ হবে বলে মনে করা হচ্ছে কারণ এতে সলমন খান ও শাহরুখ খানের বিপরীতে বলিউডের সিজলিং কুইন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন রয়েছেন। সূত্রের খবর যশ রাজ ফিল্মস দর্শকদের এ বছর দারুণ উপহার দিতে চায়, যেখানে একই পর্দায় দেখা যাবে তিন সুপারস্টারকে। আর এর পাশাপাশি উৎসাহ করার মতো খবর এও যে ওয়ার ২ অবশ্যই শুরু হবে।

সূত্রের খবর, '‌আদিত্য চোপড়া উপলব্ধি করেছেন যে এই তিন সুপার গুপ্তচরের অন–স্ক্রিনে দেখা হওয়া অ্যাভেঞ্জার এন্ডগেম মুহূর্তের সৃষ্টি করবে দর্শকদের কাছে, যখন এই তিন নায়ক একত্রিত হবে। আদিত্য চোপড়া চাইছেন, দর্শকরা এই সময়টার জন্যই অধীর আগ্রহ করে থাকুক। দেশের তিন মেগাস্টারের সাক্ষাৎ হবে এবং এটি ব্লকবাস্টার হবে। আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে এবং কী ভাবে এটা হয় তা দেখতে হবে।’‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+