বাংলায় একাধিক ধারাবাহিকে নিম্নরুচির গল্প নিয়ে অভিযোগ মহিলা কমিশনে
টিভিতে বাংলা ধারাবাহিকগুলির কাহিনীর নিম্নরুচি নিয়ে এবার পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কাছে চিঠি লিখলেন মহিলা সাংবাদিক মঞ্জিরা মজুমদার।
টিভিতে বাংলা ধারাবাহিকগুলির কাহিনীর নিম্নরুচি নিয়ে এবার পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কাছে চিঠি লিখলেন মহিলা সাংবাদিক মঞ্জিরা মজুমদার। উল্লেখ্য বাংলা ধারাবাহিকগুলিতে মহিলাদের চরিত্র তুলে ধরতে গিয়ে তাদের দুর্বল দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক যেমন, 'এই ছেলেটা ভেলভেলেটা','পুন্যি পুকুর','বেনে বউ' ইত্যাদির নাম উল্লেখ করা হয়েছে মহিলা কমিশনে পাঠানো ওই অভিযোগের চিঠিটিতে। বলা হয়েছে, কুরুচির পাশপাশি নিম্নমানের কাহিনী দেখানো হচ্ছে এই ধারাবাহিকগুলিতে।

আরও অভিযোগ, মহিলাদের ক্ষমতায়নের বাস্তব চিত্র তুলে ধরার জায়গায়, এই ধারাবাহিকগুলিতে অবাস্তব বহু জিনিস দেখানো হচ্ছে। বেশ কয়েকটি আইন বিরুদ্ধ বিষয়, যেমন একই ব্যক্তির একসঙ্গে দুটি বিয়ে, ইত্যাদি বিষয় জায়গা করে নিয়েছে বাংলা ধারাবাহিকগুলিতে।
এদিকে, এবিষয়ে মন্তব্য করতে গিয়ে বাংলা ধারাবাহিকের অন্যতম প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মের তরফে শ্রীকান্ত মোহতা জানিয়েছেন, "আমাদের ধারাবাহিকগুলি বাস্তবচিত্রকেই প্রতিফলিত করে। যারা এই ধারাবাহিকের সমালোচনা করছেন তারা কী জোর গলায় বলতে পারবেন, যে সমাজে এক পুরুষের একসঙ্গে দুটি বিয়ের মতো ঘটনা ঘটছে না?"
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি বাংলা টিভি ধারাবাহিকগুলির সমালোচনা করে বলেন, এগুলি সমাজের পক্ষে ক্ষতিকারক। তারপরই এই ধরনের অভিযোগ পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কাছে দায়েরের ঘটনা, কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications