শুধু এই শর্তেই কপিল শর্মা শোয়ে ফিরতে পারেন সুনীল গ্রোভার!
সুনীলকে অনুষ্ঠানে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনি চ্যানেল কর্তৃপক্ষ। সেই প্রচেষ্টাকে সফল করতেই এবার সুনীলকে একটি শর্তের প্রস্তাব দিল চ্যানেল কর্তৃপক্ষ।
টেলিভিশনের দুই জনপ্রিয় চরিত্র কপিল শর্মা এবং সুনীল গ্রোভারের মধ্যে দুরত্ব এখন ভারতের সবচেয়ে চর্চিত বিষয়। দুজনের মধ্যে কারোরই আর সমস্যা মিটিয়ে বন্ধু হওয়ার কোনও লক্ষণ নেই।
কিন্তু সোনি চ্যানেলও (যেই চ্যানেলে কপিল শর্মা শো সম্প্রচারিত হয়) হাল ছাড়তে নারাজ। সুনীলকে অনুষ্ঠানে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টাকে সফল করতেই এবার সুনীলকে একটি শর্তের প্রস্তাব দিল চ্যানেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, সোনি কর্তৃপক্ষ সুনীলকে বলেছেন অনুষ্ঠানে অংশ নিলেও কপিলের সঙ্গে কোনও রকম কথপোকথন থাকবে না সুনীলের। সেই শর্তে সুনীল ফিরতে পারেন কপিল শর্মা শোয়ে।
রিপোর্ট বলছে, সুনীল সোনি কর্তৃপক্ষকে বলেছেন সোনির অন্য কোনও অনুষ্ঠানে তাকে ঢোকানোর জন্য। আসলে সোনির সঙ্গে চুক্তি থাকায় বেরিয়ে যেতে পারছেন না সুনীল। এদিকে কপিলের সঙ্গে গণ্ডগোলের পর আর কপিল শর্মা শোতেও ফিরতে পারছেন না তিনি।
আর সেই কারণেই ইন্ডিয়ান আইডল ৯-এর ফিনালেতে সুনীলকে মশুর গুলাটি এবং রিঙ্কু ভাবি হিসাবে এনে চমক দিয়েছিল সোনি। তার সাড়াও ভাল পাওয়া গিয়েছে। তাই পাকাপাকি ভাবে সুনীলকে ফের শোয়ে ফেরাতে উঠে পড়ে লেগেছে চ্যানেল কর্তৃপক্ষ।
সোনির দেওয়া নয়া শর্তের প্রস্তাব অনুযায়ী, সুনীল যদি কপিল শর্মা শো-তে যোগ দেন তাহলে একমঞ্চে কপিল ও সুনীলকে একসঙ্গে দেখা যাবে না। তাদের একসঙ্গে কোনও সংলাপ দেওয়া হবে না। তারই মাঝে কপিলকেও চ্যানেল কর্তৃপক্ষ বলেছে সুনীলের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে। কারণ এই অনুষ্ঠানে প্রাইম টাইমে সম্প্রচারিত হয় এবং যথেষ্ট জনপ্রিয় এই শো, তবে সুনীল-কপিলের ঝগড়ার প্রভাব অনুষ্ঠানের টিআরপি-তেও পড়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications