আম্বানি পরিবারের রাজকীয় বাগদানে পারফর্ম করছেন কোন বলি-তারকারা? কিছু তথ্য
দেশের বিজনেস টাইকুনের ছেলের বাগদান বলে কথা! আয়োজনে কোনও রকমের ফাঁক রাখতে রাজি নন মুকেশ আম্বানি। আকাশ আম্বানি আর শ্লোকা মেহতার বাগদানের আসর ঘিরে একাধিক তথ্য উঠে আসছে।
দেশের বিজনেস টাইকুনের ছেলের বাগদান বলে কথা! আয়োজনে কোনও রকমের ফাঁক রাখতে রাজি নন মুকেশ আম্বানি। আকাশ আম্বানি আর শ্লোকা মেহতার বাগদানের আসর ঘিরে একাধিক তথ্য উঠে আসছে।

কিছুদিন আগেই আকাশ ও শ্লোকার বাগদানর কার্ডের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। ২৪ মার্চের ঘরোয়া বাগদান পর্বের পর আগামী ৩০ জুন আকাশ-শ্লোকার আনুষ্ঠানিক বাগদান। বাগদান ঘিরে রাজকীয় আয়োজনের প্রথমেই থাকছে চোখ ধাঁধাঁনো আমন্ত্রিতের তালিকা। শোনা যাচ্ছে, আগামী ৩০ জুন শ্লোকার সঙ্গে আকাশ আম্বানির বাগদানে পারফর্ম করার কথা শাহরুখ খানের। এমনই তথ্য উঠে আসছে। একটি প্রথম সারির ফিল্ম ম্যাগাজিনের খবর অনুযায়ী শাহরুখ এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে উপস্থিত থাকবেন।
এর আগে গোয়ায় ঘরোয়া এক অনুষ্ঠানে আকাশ ও শ্লোকার বাগদান সম্পন্ন হয়। এরপরে মুম্বইতে তার জন্য পার্টিও দেন মুকশ। যে অনুষ্ঠানে হাজির হন শাহরুখ, আমির, করণ দোহর, ক্যাটরিনা কাইফ, ঐশ্বর্যরা। এর পরবর্তী পর্যায়ে নামী হীরে ব্যবসায়ীর মেয়ে শ্লোকার সঙ্গে আম্বানিপুত্র আকাশের বিয়ে ঘিরে কী কী রাজকীয় চমক অপেক্ষা করছে সেদিকে তাকিয়ে সকলেই।












Click it and Unblock the Notifications