(ছবি) আবার একসঙ্গে রণবীর-ক্যাটরিনা?
না না বেশি কিছু ভেবে বসবেন না। প্রেমের সম্পর্কে ফের এক হচ্ছেন কি না সে বিষয়ে এখনও কোনও আপডেট না থাকলেও জগ্গা জাসুস ছবির পর যে ফের রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ সঞ্জয় দত্তের বায়োপিকে একসঙ্গে কাজ করবেন তা মোটামুটি পাকা। সূত্রের খবর, এই ছবিতে ক্যাটরিনার কাজ করার পিছনে কিন্তু হাত রয়েছে সঞ্জু বাবারই।
আসলে, সঞ্জয় দত্ত নিজে চান তাঁর বায়োপিকে মুখ্য নারী চরিত্রে ক্যাটরিনা কাইফই অভিনয় করুক।

পিঙ্কভিলায় একটি প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয় দত্ত প্রচণ্ডভাবে চাইছেন যাতে বায়োপিকে মান্যতার চরিত্রে ক্যাটরিনা কাইফ অভিনয় করেন। ছবির নির্মাতারা ইতিমধ্যে ক্যাটরিনাকে ছবির প্রস্তাব দিয়েছে। এখনই সম্মতি না জানালেও প্রস্তাব প্রত্যাখ্যানও করেননি ক্যাট।
বছরের শুরুতেই ব্রেক আপের পথে হেণটে গোটা দেশকে চমকে দিয়েছিলেন রণবীর ও ক্যাটরিনা। ব্রেক আপের পরেই নেহাত পেশাদারিত্বের তাগিদে জগ্গা জাসুস ছবির সেটে একসঙ্গে কাজ করেন। সেখানে যদিও একে অপরের সঙ্গে একটাও কথা বলেনননি ক্যাট-রণ।
আবার একটি ছবিতে একসঙ্গে কাজ করার ফলে তাঁদের সম্পর্কের কোনও উন্নতি হয় কি না এখন তাই দেখার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications