টুইঙ্কিল-ববির বন্ধুত্ব ঘিরে সন্দেহ ছিল অক্ষয়ের! কোন ঘটনা ঘটিয়েছিলেন বলিউডের 'খিলাড়ি'

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ববি 'বরসাত' ফিল্মের শ্যুটিং নিয়ে নানা কথা তুলে ধরেছেন। টুইঙ্কিল সম্পর্কে ববি মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন, 'আমারা আর টিনার (টুইঙ্কিল) একদম জমত না।

বলিউডে ববি দেওলের কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে 'রেস থ্রি' ছবির হাত ধরে। এই ছবির মাধ্যমে ফের একবার কামব্যাক করলেন তিনি। তবে প্রথম ইনিংস শুরু হয়েছিল ১৯৯৫ সালে। সেই বছর ববি-টুইঙ্কিল খান্না অভিনীত ছবি 'বরসাত' মুক্তি পেয়েছিল। 'বরসাত ' ছবির হাত ধরে দুই স্টারকিড পা রেখেছিলেন বলিউডে। পরবর্তীকালে টুইঙ্কিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অক্ষয়। কিন্তু শোনা যাচ্ছে, ববির সঙ্গে টুইঙ্কিলের বন্ধুত্ব ঘিরে একটা সময়ে সন্দেহ তৈরি হয় 'খিলাড়ি' অক্ষয়ের মধ্যেও।

টুইঙ্কিল-ববির বন্ধুত্ব ঘিরে সন্দেহ ছিল অক্ষয়ের! কোন ঘটনা ঘটিয়েছিলেন বলিউডের খিলাড়ি

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ববি 'বরসাত' ফিল্মের শ্যুটিং নিয়ে নানা কথা তুলে ধরেছেন। টুইঙ্কিল সম্পর্কে ববি মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন, 'আমারা আর টিনার (টুইঙ্কিল) একদম জমত না। আমরা প্রতিটা বিষয়ে ঝগড়া লাগিয়ে দিতাম। ছোট ছোট ব্যাপারে আমাদের ঝামেলা হত।' ববি জানিয়েছেন টুইঙ্কিলকে চটিয়ে দিতে তাঁর বেশ মজা লাগত! আর সেই কাজটি বরসাত ছবির সেট-এ তিনি করতেন! পুরনো দিনের কথা স্মরণ করে ববি অক্ষয়ের প্রসঙ্গও তোলেন। 'আজনবি' ছবির শ্যুটিং এ অক্ষয়ের সঙ্গে অভিনয় করার সময় টুইঙ্কিলের সঙ্গেও ববির দেখা হয়। সেকথাও সাক্ষাৎকারে জানান ধর্মেন্দ্র পুত্র। এরপরই আসে চাঞ্চল্যকর তথ্য।

ববি জানিয়েছেন 'আজনবি' ছবির শ্যুটিং এর সময় গুঞ্জন ওঠে ববি ও টুইঙ্কিলের বন্ধুত্ব ঘিরে। শোনা যায়, ববি ও টুইঙ্কিল একসঙ্গে 'সানবাথ' নিয়েছেন। আর এই খবর অক্ষয়ের কানেও যায়। ববি জানিয়েছেন অক্ষয় ব্যাপরটি জানবার পর ববি আর টুইঙ্কিলের ওপর নজর রেখেছিলেন। সেই ঘটনার কথা মনে করে এখনও হেসে ফেলেন ববি। তিনি জানান , টুইঙ্কিলের সঙ্গে তাঁর সম্পর্কের ঘটনা একেবারই মিথ্যে রটনা ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+