বিতর্কে ‘দ্য কেরালা স্টোরি’, সিনেমাটি ব্যান করার আবেদন নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট

গতবছর 'দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির টিজার লঞ্চের পর থেকেই খবরে রয়েছে। কারণ এই সিনেমাটি নিয়ে নানান জনের নানান মত রয়েছে। ছবিটি ব্যান করার জন্য মুখ খুলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, শশী থারুর-সহ অনেকেই। ছবিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কেরলের বাম সরকারও। এই নিয়ে আবেদনও জানায় তাঁরা। তবে এই আবেদনের শুনানি করতে একদমই রাজি নয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ ছবিটি নিষিদ্ধ করার দাবির বিষয়ে জানান, হাইকোর্টে যান অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টি জানান। ছবিটির মুক্তিকে চ্যালেঞ্জ করা উপযুক্ত প্রতিকার নয় বলে জানান, বিচারপতি কে এম জোসেফ ও বিভি নাগারত্নার বেঞ্চ।

কী জানাল সুপ্রিম কোর্ট?


সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল বলেছেন, ছবির ট্রেলারটি ইতিমধ্যে ১৬ মিলিয়নের বেশি মানুষ দেখেছে। ছবিটি বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে। হিন্দি, মালায়ালাম, তামিল, তেলেগু। বিচারপতি জোসেফ জানিয়েছেন, একটি সিনেমা যদি একবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন পেয়ে গেলে একটি মূল পিটিশনে শংসাপত্রকে চ্যালেঞ্জ না করা পর্যন্ত আদালত হস্তক্ষেপ করতে পারে না।

আগামী ৫ মে শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এর আগেও এই ছবির গল্প নিয়ে নানান বিতর্ক রয়েছে। আসলে ছবিটি সেই সব মেয়েদের গল্প যারা নার্স হওয়ার স্বপ্ন দেখে কিন্তু তারা আইএসআইএসের সন্ত্রাসী হয়ে ওঠে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। 'দ্য কেরালা স্টোরি'-এর ট্রেলারে ব্রেন ওয়াশ, লাভ জিহাদ, হিজাব ও আইএসআইএস-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে।

কী জানাল সুপ্রিম কোর্ট?
Photo Credit: ছবি সৌ:ডিজনি+হটস্টার

সিনেমাটি মূলত কেরলের ৩২ হাজার নিখোঁজ মেয়েদের গল্প যাদের প্রথমে মগজ ধোলাই করা হয়েছিল এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করা হয়েছিল এবং পরে আইএসআইএস সন্ত্রাসী বানানো হয়েছিল। একই সঙ্গে ছবিটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। আসন্ন সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ মে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি আদানি। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজকের ভূমিকায় রয়েছেন বিপুল শাহ। তবে ছবিটি নিয়ে শুধু সিপিআইএমই নয়, ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়েছেন কংগ্রেসও।

বলা বাহুল্য, সিনেমাটির যাতে মুক্তি আটকানো যায় তার জন্য কেরল সরকারের কাছে অনুরোধ জানিয়েছে কংগ্রেস। দলের সাংসদ শশী থারুর জানান,এই সিনেমা অনেকটাই মিথ্যা। এর ফলে সংখ্যালঘু শ্রেণীর ভাবাবেগে আঘাত লাগতে পারে। পাশাপাশি সরব হয়েছেন কংগ্রেস নেতা ভিডি সাথীসান, তিনি জানান, এই ছবি জুড়ে শুধু মিথ্যাচার। এটি পুরোপুরিভাবে আমাদের রাজ্য ও একটি ধর্মের মানুষের অপমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+