কেকের মজার ছলে বলা কথাই সত্যি হল! দেখুন ভিডিও

কেকের মজার ছলে বলা কথাই সত্যি হল! দেখুন ভিডিও

মৃত্যু যে তাঁর জন্য অপেক্ষারত তা কে জানত! যে মানুষটা কিছুক্ষণ আগে গানের শো করছিলেন, তিনি পরক্ষণেই শবদেহ। এটা ভাবা যায়, দুর্বিষহ। গায়ক কেকের মৃত্যুর ঘটনা শোকাহত সঙ্গীতজগত, রাজনীতিবিদ, খেলোয়াড় –সহ অন্যান্যরা।

কেকের মজার ছলে বলা কথাই সত্যি হল! দেখুন ভিডিও


গান গাইতে গাইতে মজার ছলেই স্টেজে বলে উঠেছিলেন “হায়… মর যাউঁ এহি পে” এর অর্থ হল “হায়… মনে হচ্ছে এখানেই মরে যাই।” তাঁর কথাই সত্যি হল। যেসময় তিনি 'আঁখো মে তেরি আজব সি আজব সি আদায়ে হ্যায়…’ – 'ওম শান্তি ওম’ ছবির গানটি গাইছিলেন। কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড সঙ্গীতশিল্পী। এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। যা দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না লাখো ভক্ত। তিনি হয়তো মারা গেছেন, কিন্তু তাঁর বলা কথাটি রয়ে গেল ক্যামেরাবন্দি হয়ে।

নজরুল মঞ্চ থেকে হোটেলে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই গায়ককে তড়িঘড়ি একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, বলিউডের বিখ্যাত গায়ক প্রয়াত। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত গোটা বিশ্ব। কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে এসেছিলেন। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে হাসপাতালে শিল্পীকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গায়কের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানে অংশ নেওয়া একজন ব্যক্তি জানান, অডিটোরিয়ামে আড়াই হাজার থেকে তিন হাজার দর্শকের জায়গায় উপস্থিত ছিল প্রায় দ্বিগুণ। শো থেকে হোটেলে ফেরেন তিনি। অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গায়কের মুখে ও মাথায় কিছু আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ হোটেলের ফুটেজ খতিয়ে দেখছেন। সেই সঙ্গে হোটেল কর্মীদের পাশাপাশি গায়ক দলের সঙ্গেও কথা বলছেন।

এদিকে, বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ অডিটোরিয়ামে বিশৃঙ্খলার জন্য প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রশাসনের দায়িত্ব এই ধরনের সেলিব্রিটিদের সুরক্ষা দেওয়া। তিনি আরও বলেন, এমন গরমে এসি বন্ধ হয়ে যাওয়ার পর হলের ভেতরের অবস্থা কল্পনা করুন একবার। এমন একটি ভিডিওও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, কেকে কে তোয়ালে দিয়ে ঘাম মুছতে। এবং তারপর উপরের দিকে ইশারা করে দলের একজন সদস্যের সঙ্গে কথা বলতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+