অপেক্ষা তিনদিনের, ভিকি–ক্যাটরিনার গ্র্যান্ড বিয়ের যাবতীয় আপডেট জানুন
অপেক্ষা তিনদিনের, ভিকি–ক্যাটরিনার গ্র্যান্ড বিয়ের যাবতীয় আপডেট জানুন
আর মাত্র তিনদিনের অপেক্ষা। আর তারপরই রাজস্থানে রাজকীয় বিয়ের মাধ্যমে চারহাত এক হবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। ইতিমধ্যেই দুই পরিবারের বেশ কিছু সদস্য রাজস্থানে পৌঁছে গিয়েছেন। বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। ভিকি ও ক্যাটরিনাকে প্রায়ই একে–অপরের বাড়িতে দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলিউড প্রস্তুত আরও একটি বিগ ফ্যাট ওয়েডিং দেখার জন্য।

ক্যাটরিনার পরিবার রাজস্থান পৌঁছাবেন সোমবার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে যে সোমবার ক্যাটরিনার বাড়ির চারজন কর্মী তাঁর ও তাঁর পরিবারের লাগেজ, স্যুটকেস গাড়িতে তুলছেন। শোনা গিয়েছে যে ক্যাটরিনার বাড়ির কর্মীরা সোমবার ভোরেই রাজস্থানে চলে গিয়েছেন এবং পরিবারের সদস্যরা হয়ত দুপুরে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেবেন।

হেলিকপ্টারে করে যাবেন ভিকি–ক্যাটরিনা
আগের রিপোর্ট অনুযায়ী, ৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে বিয়ের উৎসব শুরু হয়ে যাবে সিক্স সেন্সেস ফোর্টে যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। শোনা যাচ্ছে যে হবু বর ভিকি ও হবু বউ ক্যাটরিনা জয়পুর পৌঁছাবেন এবং পাপারাৎজির নজর এড়াতে জয়পুর থেকেই হেলিকপ্টারে চেপে রিসর্টে পৌঁছাবেন। রিসর্টের বাইরে ভারী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা।

ভিকি কৌশলের বাড়িতে ক্যাটরিনা
রবিবার ক্যাটরিনা কাইফ ধরা পড়েন ক্যামেরার সামনে। তাঁর পরনে ছিল ডিজাইনার অর্পিতা মেহতার সাদ রঙের রাফেল শাড়ি। তাঁর স্টাইল স্টেটমেন্টের দায়িত্বে রয়েছেন আনাইতা শ্রফ আদজানিয়া, যিনি ক্যাটরিনার বিয়েতেও থাকবেন বলে জানা গিয়েছে। ভিকি কৌশলের বাড়িতেই ক্যাটরিনা ও তাঁর মাকে দেখা যায়।

পাপারাৎজিদের জন্য খাওয়া–দাওয়ার বন্দোবস্ত
ভিকি কৌশলের বাড়ির সামনে দিনরাত দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের জন্য রবিবার খাবারের বন্দোবস্ত করেন ভিকির বাবা। বিয়ের টুকটক খবর পাওয়ার জন্য এই পাপারাৎজিরা সারাদিন অভিনেতার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকেন। এঁদের জন্যই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিলেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল।

এই রাজকীয় বিয়েতে কিসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
১) বিয়েতে কারা কারা অতিথি হিসাবে আসছেন তা প্রকাশ করা চলবে না।
২) বিয়ের কোনও ছবি তোলা যাবে না।
৩) সোশ্যাল মিডিয়ায় কোনও বিয়ের ছবি শেয়ারিং নয়।
৪) সোশ্যাল মিডিয়ায় বিয়ের লোকেশন জানানো চলবে না।
৫) যতদিন বিয়ের জন্য ঠিক করা হোটেলে অতিথিরা থাকবেন বাইরের জগতের সঙ্গে কোনও যোগাযোগ আকবে না।
৬) ওয়েডিং প্ল্যানার্সদের অনুমোদনের রই বিয়য়ের ছবি প্রকাশ করা হবে।
৭) বিয়ের জায়গায় কোনও রিলস বা ভিডিও বানানো যাবে না।

অতিথি তালিকায় কাটছাঁট
তবে নতুন কোভিড-১৯ ভ্যারিয়েন্ট বিয়ের অতিথি তালিকার ওপর প্রভাব ফেলেছে। বেশ কিছু তারকা সহ ক্যাটরিনার পরিবারের সদল্যরা রাজস্থানে রওনা দেবেন এক-দু'দিনের মধ্যে। এই দম্পতি হয়ত অতিথি তালিকা থেকে অনেককে বাদ দিতে পারেন। কেন্দ্র সরকারের নয়া কোভিড বিধি অনুসরণ করা হবে এই বিয়েতে। তবে জানা গিয়েছে, ধামাকেদার বিয়েতে অতিথি হয়ে আসবেন করণ জোহর, আলি আব্বাস জাফর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, ফারহা খান, অর্পিতা খান, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল সহ অন্যান্যরা। বর-কনে দুজনেই পরবেন সব্যসাচী মুখোপাধ্য়ায়ের ডিজাইন করা পোশাক।












Click it and Unblock the Notifications