বিয়ের পর এবার টিভির পর্দায় একসঙ্গে আসছেন 'বিরুষ্কা'! অপেক্ষা নয়া চমকের
২০১৭ সালের অন্যতম বড়' খবর' হয়ে যায় বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বিয়ে। দেশ থেকে দূরে গিয়ে ইতালিতে তাঁদের ডেস্টিনেশন ম্য়ারেজ বেশ চমকপ্রদ বিষয় হয়ে দাঁড়ায় সোশ্য়াল মিডিয়াতেও।
২০১৭ সালের অন্যতম বড়' খবর' হয়ে যায় বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বিয়ে। দেশ থেকে দূরে গিয়ে ইতালিতে তাঁদের ডেস্টিনেশন ম্য়ারেজ বেশ চমকপ্রদ বিষয় হয়ে দাঁড়ায় সোশ্য়াল মিডিয়াতেও। গোটা দেশের মিডিয়ার ফ্ল্যাশলাইটের ঝলকানি এড়িয়ে এই বিয়ের ছবি গোল্ডেন টুইটও জিতে নিয়েছে। আপাতত দেশের সেলেব দম্পতিদের মধ্যে সবচেয়ে হ্যাপেনিং জুটি বিরুষ্কাই। আর বিয়ের পর এবার তাঁরা টেলিভিশনের পর্দায়।

সূত্রের খবর, জনপ্রিয় টেলিভিশন শো কফ উইথ করণ-এ এই জুটিকে দেখা যাবে এবার। এতদিন টেলিভিশনের পর্দায় তাঁদের যাবতীয় সাক্ষাৎকার ছিল একজন সেলেব ব্যক্তিত্ব হিসাবে, এবার সেই পরিচয়ে যোগ দেবে এক নয়া তকমা, স্বামী ও স্ত্রীয়ের পরিচিতি! ফলে নিঃসন্দেহে পরিচালক করণ জোহরের শোকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।
আপাতত বিরাট ও অনুষ্কা দু'জনেই ব্য়স্ত নিজের নিজের কাজ নিয়ে। তবে করণ জোহরের শো 'কফি উইথ করণ'-এর টিম নাকি তাঁদের ডেট নেওয়ার জন্য পুরো দমে লেগে পড়েছেন। ডেট -এর বিষয়ে সব কিছপ ঠিকঠাক হলেই , জানা যাবে কোহলি দম্পতিকে কোনদিন কখন দেখা যাবে টিভির পর্দায়।












Click it and Unblock the Notifications