শ্রীদেবীর বায়োপিক-এ নাম ভূমিকায় বিদ্যা বালান! কয়েকটি তথ্য ঘিরে জল্পনা

জানা যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রে অ্য়ম নামী পরিচালক হনসল মেহতা তৈরি করতে চলেছেন শ্রীদেবীর জীবনের ওপর একটি ছবি। বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও , বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভারতীয় চলচ্চিত্রে সুপারস্টার প্রয়াত শ্রীদেবীর বায়োপিক নিয়ে বার বার বহু তথ্য সমানে এসেছে। প্রথমে শোনা যায়, শ্রীদেবীর একনিষ্ট ফ্যান পরিচালক রামগোপাল ভর্মা এই ছবি তৈরি করতে চলেছেন। পরে যদিও সেই তথ্য নস্যাৎ করেন তিনি। এবার জানা যাচ্ছে, ভারতীয় চলচ্চিত্রে অ্য়ম নামী পরিচালক হনসল মেহতা তৈরি করতে চলেছেন শ্রীদেবীর জীবনের ওপর একটি ছবি। বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও , বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন হনসল।

শ্রীদেবীর বায়োপিক-এ নাম ভূমিকায় বিদ্যা বালান! কয়েকটি তথ্য ঘিরে জল্পনা

'ওমের্তা ' ছবির পরিচালক হনসল, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানিয়েছেন, 'শ্রীদেবীর জায়গা কেউই নিতে পারবেন না। আমি তাঁকে একটি ছবির জন্য প্রস্তাব দিতে যাচ্ছিলাম। কিন্তু এবার সেই ছবিটি তাঁকে উৎসর্গ করে তৈরি কার হবে। তবে আমি একটি ফিল্ম বানাবো তাঁর জীবনকে কেন্দ্র করে।' আর হনসল মেহতার এই বক্তব্যের জেরেই স্বভাবতই উঠে আসে তার পরবর্তী প্রশ্ন... কে থাকতে চলেছেন এই বায়োপিকে শ্রীদেবীর ভূমিকায়? উত্তরে হনসল মেহতা জানান, তিনি বিদ্যা বালানকে এই চরিত্রে অভিনয়ের জন্য় প্রস্তাব দিতে পারেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়োর হোটেলে বাথটবে পড়ে গিয়ে মৃত্য়ু হয় বলিউড তারকা অভিনেত্রী শ্রীদেবীর। বলিউডকে গত ৫ দশক ধরে একাধিক ছবিতে নিজের অভিনয় উপহার দিয়েছেন এই সুপারস্টার। তাঁর জীবনের নানা উত্থান পতনের কাহিনিই সম্ভবত বর্ণিত হতে চলেছে এই বায়োপিক-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+