(ভিডিও) দেখে নিন 'জুরাসিক ওয়ার্ল্ড'-এ ইরফান খানের নয়া লুক

সম্প্রতি রিলিজ হওয়া 'পিকু' বক্স অফিসে ঝড় তুলেছে। ফিল্ম সমালোচক থেকে আমজনতা সবার মন ছুঁয়ে গিয়েছে এই ছবি। এবার হলিউডকে মাতানোর জন্য তৈরি হচ্ছেন ইরফান খান।

পিকু সিনেমায় অভিনেত্রী দীপিকা পাডুকোনের বিপরীতে যথেষ্ট সাবলীলভাবে অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছেন ইরফান। এবার আরও বড় সাফল্যের জন্য প্রমাদ গুণছেন তিনি।

(ভিডিও) দেখে নিন 'জুরাসিক ওয়ার্ল্ড'-এ ইরফান খানের নয়া লুক


কেন? দীর্ঘ ১৪ বছর বাদে ফের একবার সেলুলয়েডের পর্দা কাঁপাতে ফিরে আসছে বিশালদেহী ডাইনোসররা। স্টিভেন স্পিলবার্গের প্রযোজনায় তৈরি 'জুরাসিক ওয়ার্ল্ড' আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা। এবং এবছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে এটি।

সেই হলিউড চলচ্চিত্রেই একটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। তাঁর চরিত্রটির নাম সাইমন মাসরানি। ক্রিস প্যাট, ব্রেস ডালাস হাওয়ার্ড, নিক রবিনসনের মতো অভিনেতার সঙ্গে একপর্দায় দেখা যাবে তাঁকে।

প্রসঙ্গত এর আগে 'নেমসেক', 'লাইফ অব পাই'-এর মতো হলিউড সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান। নিচে দেখে নিন এই সিনেমার নতুন ভিডিও ও ইরফানের ফার্স্ট লুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+