ভিকির সঙ্গে কি ক্যাটরিনার 'রোকা' সম্পন্ন! জোর জল্পনা বলিউড জুড়ে
ভিকির সঙ্গে কি ক্যাটরিনার 'রোকা' সম্পন্ন! জোর জল্পনা বলিউড জুড়ে
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেম পরিণতি পেতে চলেছে কি না তা নিয়ে বলিউড জুড়ে জোর জল্পনা। শোনা গিয়েছে, ইতিমধ্যেই ভিকি কৌশল ক্যাটরিনাকে ব্রাউনির বাক্স থেকে আংটি বের করে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন। এও শোনা যাচ্ছে যে দুই ঝকঝকে বলিউড স্টারের বিয়ে ডিসেম্বরেই হতে চলেছে। তবে দুই তারকা এই সমস্ত ব্যাপারকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে শোনা যাচ্ছে ইতিমধ্যেই ফিল্ম পরিচালক কবির খান ও তাঁর স্ত্রী মিনি মাথুরের বাড়িতে ক্যাটরিনা ও ভিকির 'রোকা' সম্পন্ন হয়েছে। মূলত বিয়ের আগে রোকা উৎসব একটি মঙ্গলসূচক অনুষ্ঠান হিসাবে উত্তর ভারতের প্রচলিত।

শোনা গিয়েছিল, দিওয়ালিতে নাকি ভিকি কৌশলের মা শাড়ি ও গহনা হবু পুত্রবধূ ক্যাটরিনার জন্য প্রেরণ করেছিলেন। সেই সময় থেকেই ক্যাট ভিকির বিয়ে নিয়ে শোরগোল মাথা ছাড়ায়। এদিকে, কবির খানকে ক্যাটরিনা নিজের 'রাখী ব্রাদার'বলে দাবি করেন। এর আগে, সলমন ঘনিষ্ঠ কবিরের সঙ্গে একাধিক ফিল্মে অভিনয় করেছেন ক্যাটরিনা। 'এক থা টাইগার' তাদের মধ্যে অন্যতম। এককালে সলমনের বান্ধবী হিসাবে ক্যাটরিনার পরিচিতি থাকলে, ধীরে ধীরে এই বলিউড সুন্দরী সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। পরবর্তীকালে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন ক্যাটরিনা। এদিকে এর আগে হরলিন শেঠির সঙ্গে প্রেমে পড়েন ভিকি। সেই প্রেম পর্ব বহুদিন চললেও, একটা সময় সম্পর্কে ছেদ পড়ে। ভিকি নিজের মতো করে এগিয়ে যান নিজের সম্পর্কের খাতে।
এদিকে, জানা গিয়েছে, কবির ও মিনি এই রোকা অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী , এক সংবামাধ্যমে প্রকাশিত খবর বলছে, অনুষ্ঠানে মিনি ও কবির নজর কেড়েছেন। মূলত, কবির ক্যাটরিনার তরফের প্রতিনিধিত্ব করেছেন বলে জানা গিয়েছে। যদিও এই রোকা সেরিমনি নিয়ে কোনও তারকাই কিছু জানাননি। এদিকে, শোনা যাচ্ছে রাজস্থানে ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি ও ক্যাটরিনা। যদিও ক্যাটিনা এসবকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications