প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা গিরিশ কারনাডের জীবনাবসান ,শোকবার্তা মোদীর

আরও এক নক্ষত্রপতন ভারতীয় চলচ্চিত্র জগতে। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা গিরিশ করনাদের জীবনাবসান ঘিরে শোকস্তব্ধ গোটা সাংস্কৃতিক জগত।

আরও এক নক্ষত্রপতন ভারতীয় চলচ্চিত্র জগতে। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা গিরিশ করনাডের জীবনাবসান ঘিরে শোকস্তব্ধ গোটা সাংস্কৃতিক জগত। বেঙ্গালুরুতে এদিন নিজের বাড়িতে প্রয়াত হন কন্নড়ভূমের অন্যতম সেরা তারকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে কর্ণাটকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কর্ণাটক সরকারের পক্ষ থেকে। ছুটি ঘোষিত হয়েছে একদিনের জন্য।

বেঙ্গালুরুতে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশ কারনাদের জীবনাবসান

দীর্ঘদিনের অসুস্থতার পর প্রয়াত হন জ্ঞানপীঠ জয়ী এই প্রখ্যাত ব্যক্তিত্ব। একাধারে অভিনেতা অন্যদিকে একজন প্রখ্য়াত নাট্যকার, গিরিশ করনাদের জীবন-দীপ্তি বিভিন্নভাবে বিচ্ছুরিত হয়েছে ভারতীয় সংস্কৃতির মননে। শুধুমাত্র অভিনেতা হিসাবেই থেমে থাকেননি গিরিশ। রাজনৈতিক চিন্তনের ক্ষেত্রেও তাঁর অসামান্য বোধ গিরিশ করনাদকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছিল ভারতীয় সংস্কৃতিতে। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলা নাট্য-সাহিত্যে বাদল সরকারের অবদান কিংবা মারাঠি সাহিত্যে বিজয় তেন্ডুলকরের অবদানের সঙ্গে একই আসনে বসানো হয় কন্নড় সাহিত্যে গিরিশ করনাদের অবদানকে। শুধু নাট্য সাহিত্য বা মঞ্চাভিনয় নয়, ভারতীয় চলচ্চিত্রের একাধিক ছবিতে অভিনয়ের দাপট দেখিয়েছেন তিনি। কখও শরৎচন্দ্রের সাহিত্য সৃষ্টিতে 'স্বামী' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় কখনও বা আধুনিক বলিউডে নাগেশ কুকনুরের 'ইকবাল' ছবিতে অভিনয়। গিরিশ করনাদ যেন স্বচ্ছ্বতোয়া নদীর মতো নিজের অভিনয় প্রতিভাকে নিয়ে এগিয়ে গিয়েছেন নিজের গতিপথে। এদিন এই প্রখ্যাত তারকার জীবনাবসানে শোকস্তবব্ধ তাঁর গুণমুগ্ধরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+