গোবিন্দার 'কুলি নম্বর ওয়ান'-এর রিমেকে কোন স্টার-কিড! থাকছে চমক

পরিচালক ডেভিড ধওয়ান ও গোবিন্দা জুটি একাধিক ব্লকবাস্টার হিট ফিল্ম দিয়েছে বলিউডকে। নব্বইয়ের দশকের একাধিক নামী ছবিতে ডেভিড-গোবিন্দা জুটির কেমিস্ট্রি মাত করেছে।

পরিচালক ডেভিড ধওয়ান ও গোবিন্দা জুটি একাধিক ব্লকবাস্টার হিট ফিল্ম দিয়েছে বলিউডকে। নব্বইয়ের দশকের একাধিক নামী ছবিতে ডেভিড-গোবিন্দা জুটির কেমিস্ট্রি মাত করেছে। এমনই এক ছবি 'কুলি নম্বর ওয়ান।' ছবিটি ফের একবার নয়া মোড়কে আসছে বলিউডে।

কুলি নম্বর ওয়ান-এর রিমেকে কোন স্টার-কিড! থাকচে চমক

তবে এবার ডেভিড ধওয়ান আর গোবিন্দার সঙ্গে জুটি বাঁধছেন না। এবার তিনি তাঁর পুত্র বরুণ ধওয়ানের সঙ্গে জুটি বেঁধে স্ক্রিনে আনতে চলেছেন 'কুলি নম্বর ওয়ান' ছবির রিমেক। গোবিন্দার জায়গায় ছবিতে এবার দেখা যাবে ডেভিড পুত্র বরুণকে। আর অভিনেত্রী হিসাবে থাকছেন আলিয়া ভাট। গোবিন্দা-করিশ্মার সেই জোরালো কেমিস্ট্রি বরুণ-আলিয়া কতটা ধরে রাখতে পারবেন , তা নিয়েই প্রশ্ন।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের হিট ফিল্ম 'জুড়ুয়া ' ছবির রিমেক-এ বক্স অফিসে কামাল করে দেখিয়েছেন বরুণ ধওয়ান! এবার ফের একবার তাঁর সামনে সুযোগ রয়েছে নব্বইয়ের দশকের আরও এক ব্লকবাস্টার ছবির হাত ধরে বলিউডে বাজিমাত করার ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+