উত্তম কুমার, তরুণ কুমারের পরিবারে করোনার আবহে জোড়া বিয়ে! জল্পনা,কানাঘুষো তুঙ্গে
উত্তম কুমার, তরুণ কুমারের পরিবারে করোনার আবহে জোড়া বিয়ে! জল্পনা,কানাঘুষো তুঙ্গে
বাংলার মহানায়ক উত্তম কুমারের পরিবারে ফের একবার খুশির হাওয়া। একটি নয় পর পর দুটি বিয়ে আসন্ন পরিবারে। জানা গিয়েছে, তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ও উত্তম কুমারের নাতি গৌরব এবার করোনার আবহে উদ্বেগের মধ্যেই বিয়ের কথা পাকা করে ফেলেছেন।

তরুণ কুমারের নাতি সৌরভের সঙ্গে অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের বিয়ে ঠিক হয়েছে। আগামী বছরেই তাঁরা বিয়ে করতে চলেছেন। তবে করোনার আবহে বিয়ের প্রস্তুতির যাবতীয় প্ল্যানিং পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে বলে খবর। অতামারীর অবস্থা পুজোর পর কেমন থাকে, সেই অনুযায়ী বিয়ের রূপরেখা স্থির হবে বলে মনে করা হচ্ছে। আগামী বছরের শুরুর দিকে এই বিয়ে হবে বলে খবর।
এদিকে, উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে মেয়র পারিষদ দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার বিয়ে স্থির হয়েছে। যদিও বিষয়টি নিয়ে গৌরব সেভাবে মুখ খুলতে রাজি নন। দেবলীনা , গৌরবের বিয়ে সম্ভববত ২০২১ সালেই হচ্ছে। এমনই খবর কানাঘুষো হিসাবে টলিপাড়ায় ঘোরা ফেরা করছে।












Click it and Unblock the Notifications