(ছবি) প্রেমে ব্যস্ত বরুণ -শ্রদ্ধা? দেখে নিন ওঁদের একসঙ্গে কাটানো অদেখা মুহূর্ত

ছোটবেলা থেকে দুজনে দুজনকে ভালোমতোই চেনেন। তবে এই প্রথম একসঙ্গে কোনও সিনেমায় কাজ করলেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা 'এবিসিডি ২'-এ বরুণ ও শ্রদ্ধা একসঙ্গে কাজ করেছেন।

বরুণের বাবা তথা জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন শ্রদ্ধার বাবা তথা জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর। সেই সুবাদেই সিনেমার বাইরে বহু আগে থেকেই দুজনের ভালো আলাপ রয়েছে। এবিসিডি ২-এর প্রচারে ছোটবেলার নানা মুহূর্তের কথা শেয়ার করলেন দুজনে। শ্রদ্ধা জানালেন, বরুণের যখন আট বছর বয়স, তখন ছোট্ট শ্রদ্ধা নিজে গিয়ে বরুণকে ভালোবাসার প্রস্তাব দেয়। তা শুনে ভয় পেয়ে বরুণ সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল।

বরুণ-শ্রদ্ধার সম্পর্কের এমন রসায়ন তাঁদের সিনেমাতেও দেখা গিয়েছে। ফলে প্রথমদিনেই 'এবিসিডি ২' রেকর্ড ১৪.৩০ কোটি টাকার ব্যবসা করেছে। সেই ঘটনাকে সামনে রেখে আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক, বরুণ ও শ্রদ্ধার একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ঝলক।

বিমানবন্দরে একসঙ্গে

বিমানবন্দরে একসঙ্গে

'এবিসিডি ২'-এর প্রচারে দেশজুড়ে ঘোরার মাঝে বিমানবন্দরে ক্যামেরার সামনে পোজ দুজনের, সঙ্গে প্রভু দেবা।

বরুণ-শ্রদ্ধা

বরুণ-শ্রদ্ধা

ছবির প্রমোশনে খুনসুটি। কিছুতেই শ্রদ্ধাকে কথা বলতে দেবেন না বরুণ।

একান্তে

একান্তে

প্রিয় পোষ্যের সঙ্গে বরুণ-শ্রদ্ধা।

একসঙ্গে

একসঙ্গে

ছবির প্রচারে ফের একবার বিমানবন্দরে বরুণ ও শ্রদ্ধা।

বিরক্ত শ্রদ্ধা

বিরক্ত শ্রদ্ধা

ছটফটে বরুণের দুষ্টুমিতে প্রায় হাল ছেড়ে দিয়েছেন শ্রদ্ধা।

ব্যক্তিগত মুহূর্তে

ব্যক্তিগত মুহূর্তে

বরুণ ধাওয়ানের টাই বেধে দিতে ব্যস্ত শ্রদ্ধা।

টিম 'এবিসিডি ২'

টিম 'এবিসিডি ২'

একসঙ্গে টিম 'এবিসিডি ২'। প্রভু দেবা, রেমো ডিসুজার সঙ্গে বরুণ ও শ্রদ্ধা।

নাচের শুটিংয়ে

নাচের শুটিংয়ে

নাচের দৃশ্যের পোজে ব্যস্ত দুজনে, সঙ্গে রেমো ডিসুজা।

আলাপচারিতায় ব্যস্ত

আলাপচারিতায় ব্যস্ত

একান্ত আলাপচারিতায় ব্যস্ত বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। সিনেমা নিয়ে না ব্যক্তিগত জীবন নিয়ে তা একমাত্র তারাই বলতে পারবেন।

মাইকেল জ্যাকসন পোজে

মাইকেল জ্যাকসন পোজে

'এবিসিডি ২' সিনেমাটির মুখ্য বিষয় যেহেতু নাচ, তাই এরকম আরও নানা পোজে দুজনকে দেখা যাবে নানা দৃশ্যে।

একসঙ্গে নাচের স্টেপ

একসঙ্গে নাচের স্টেপ

'এবিসিডি ২'-র প্রচারে বরুণ ধাওয়ানের নাচের স্টেপ নকল করার চেষ্টা শ্রদ্ধা কাপুরের।

একসঙ্গে সেলফি

একসঙ্গে সেলফি

সিনেমার বাইরে দুজনে ছোটবেলা থেকেই এমন ব্যক্তিগত মুহূর্ত উপভোগ করেছেন।

নতজানু বরুণ

নতজানু বরুণ

দুজনে প্রেমে পড়েছেন বলে এখনও খবর ছড়ায়নি। তবে এই ছবিটি কিন্তু দুজনের সম্পর্কের উষ্ণতার প্রমাণ দিচ্ছে।

কপিলের শো'য়ে সেলফি

কপিলের শো'য়ে সেলফি

কপিল শর্মার জনপ্রিয় কমেডি শোয়ে সেলফি তুলতে ব্যস্ত টিম 'এবিসিডি ২'।

টিম 'এবিসিডি ২'

টিম 'এবিসিডি ২'

এইবছর আপাতত প্রথমদিনে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। 'পিকু', 'গব্বর ইজ ব্যাক', সবাইকে টপকে প্রথমদিন 'এবিসিডি ২' এর সংগ্রহ ১৪.৩০ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+