দেবলীনার সঙ্গে প্রেম নিয়ে আর লুকোছাপা করছেন না গৌরব!দেখুন তাঁদের খোলামেলা ছবি

টলিউডজুড়ে এখন বসন্তের হাওয়া। রাজ শুভশ্রীর বিয়ের মাঝেই জমে ক্ষীর গৌরব চট্টোপাধ্যায় আর দেবলীনার প্রেম। যদিও উত্তম কুমারের নাতি গৌরবের সঙ্গে দেবলীনার প্রেম অনেক দিনের ।

টলিউড জুড়ে এখন বসন্তের হাওয়া। রাজ শুভশ্রীর বিয়ের মাঝেই জমে ক্ষীর গৌরব চট্টোপাধ্যায় আর দেবলীনার প্রেম। যদিও উত্তম কুমারের নাতি গৌরবের সঙ্গে দেবলীনার প্রেম অনেক দিনের । তবে এবার আর লুকোছাপা নেই, তাঁদের প্রেমে। খুল্লামখুল্লাই তাঁরা নিজেদের প্রেমের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

দেবলীনার সঙ্গে প্রেম নিয়ে আর লুকোছাপা করছেন না গৌরব!দেখুন তাঁদের খোলামেলা ছবি

গৌরব ও দেবলীনা তাঁদের প্রেমকে উস্কে দিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়ায়। কিছুদিন আগেই বেড়াতে গিয়ে একটি ঘনিষ্ঠ মুহুর্তের ছবি পোস্ট করেন গৌরব ও দেবলীনা কুমার। তা নিয়ে সরগরম টলিউডের অলি গলি। উল্লেখ্য, দেবলীনার সঙ্গে প্রেম করার আগে , গৌরব বিয়ে করেছিলেন টেলিভিশন অভিনেত্রা অনিন্দিতাকে। কিন্তু বিবাহ বিচ্ছেদের পর অনিন্দিতা আর গৌরব নিজের মতো করে জীবন বেছে নিয়েছেন। গৌরব বর্তমানে দেবলীনার সঙ্গে প্রেমে মগ্ন।

A post shared by Gourab Chatterjee (@baruog) on

দেবলীনার থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন গৌরব। আর তিনি তাঁর ও দেবলীনার ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। কিছুদিন আগে একটি চায়ের দোকানে বসেও দেবলীনার সঙ্গে তাঁর ছবি পোস্ট করেন গৌরব। আর নতুন ছবিতে তো এক্কেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন গৌরব-দেবলীনা। উল্লেখ্য, গৌরবের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা বসুর সঙ্গে এই মুহুর্তে সম্পর্ক রয়েছে সৌরভ দাসের। যাঁরাও নিজেদের সম্পর্ক নিয়েও কোনও লুকোছাপা রাখছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+