স্বল্প পোশাকে পাহাড়ের বুকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী, এবারেও কি একা উপভোগ করছেন ছুটি?‌

স্বল্প পোশাকে পাহাড়ের বুকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী, এবারেও কি একা উপভোগ করছেন ছুটি?‌

মলদ্বীপের পর এবার পাহাড়ে নিজেকে হারিয়ে ফেললেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তারই ছবি দিতে নিমেষে ভাইরাল। একেবারে খোলামেলা অবতারে শ্রাবন্তীর এই রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। যদিও কিছু নেটিজেন তাঁকে ট্রোল করতে ছাড়েননি।

পাহাড়ে ছুটি কাটাচ্ছেন

পাহাড়ে ছুটি কাটাচ্ছেন

শ্রাবন্তী এখন একেবারেই ছুটির মেজাজে রয়েছেন। মলদ্বীপে ছেলে ও ছেলের বান্ধবীকে নিয়ে ছুটি কাটানোর পর এখন আবার তাঁকে দেখা গেল পাহাড়ে। পাহাড়ের কোলে ঠাণ্ডাকে তোয়াক্কা না করেই শ্রাবন্তী কালো পোশাকে দারুণভাবে ধরা দিলেন। ক্যাপশনে লিখলেন '‌মুড'‌। পরনে কালো রঙের হাতকাটা টি-শার্ট ও জিনসের হট প্যান্ট পরেছেন। ছোট পোশাকে মহানন্দে চুমুক দেন প্রিয় পানীয়র গ্লাসে। সেই ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে। তবে শ্রাবন্তী কোথায় গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। যদিও নেটিজেনরা প্রশ্ন করছেন কার সঙ্গে পাহাড়ে ঘুরছেন তিনি।

মলদ্বীপে শ্রাবন্তী

মলদ্বীপে শ্রাবন্তী

কিছুদিন আগেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে নিজের হট ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। কাজের ফাঁকে একটু অবসর কাটাতেই মলদ্বীপে যাওয়া অভিনেত্রীর। সিনেমার শুটিং, ওয়েব সিরিজ, ফটো শুটের মাঝে শ্রাবন্তী এখন তাঁর জিম নিয়েও ব্যস্ত। এরই মাঝে ফের পাহাড়ে ছুটির মজা নিতে চলে গিয়েছেন তিনি।

 শ্রাবন্তী ও সম্পর্কের জটিলতা

শ্রাবন্তী ও সম্পর্কের জটিলতা

কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। তাঁর ও রাজীবের ছেলে অভিমন্যু। ডাক নাম ঝিনুক। অভিনেত্রীর বিবাহিত জীবনের টানাপোড়েন একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষাণ ব্রজকে মন দিয়েছিলেন শ্রাবন্তী। সে সম্পর্ক ভাঙার পর আবার গুরুদ্বারে গিয়ে রোশন সিংকে বিয়ে করেন। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। শ্রাবন্তী এখন বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেনয যদিও কিছুদিন আগেই রোশন সংসার করবেন বলে আদালতে গিয়েছিলেন।

চতুর্থ সম্পর্কের কথা শোনা যাচ্ছে

চতুর্থ সম্পর্কের কথা শোনা যাচ্ছে

এখন একই আবাসনে থাকা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। টলিপাড়ায় জোর গুঞ্জন, মলদ্বীপের এই ছুটিতে শ্রাবন্তীর সঙ্গেই ছিলেন অভিরূপও। জন্মদিনে তাঁকে হীরের আংটি উপহার দিয়েছিলেন শ্রাবন্তী। তবে পাহাড়েও শ্রাবন্তী অভিরূপকে নিয়ে গিয়েছেন কিনা সেটা এখনও রহস্যই রয়েছে।

শ্রাবন্তীর দিদি মা হয়েছেন

শ্রাবন্তীর দিদি মা হয়েছেন

কয়েকদিন আগেই শ্রাবন্তীর দিদি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাতর ছবি পোস্ট করে শ্রাবন্তী জানিয়েছিলেন সেকথা। ২০১৬ সালে অভিনেতা সুজয় ঘোষের সঙ্গে বিয়ে হয় স্মিতা চ্যাটার্জির। 'মজনু', '১০০% লাভ'-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন সুজয়। স্মিতাও অভিনয় করেছেন। তবে অভিনেত্রী হিসেবে টলিউডে এখনও তিনি পরিচিত মুখ নন। তবে বোন শ্রাবন্তীর সঙ্গে একাধিকবার দেখা যায় তাঁকে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+