বিগবির প্রতি ভক্তদের অগাধ ভালোবাসা, জন্মদিনে অভিনেতার মূর্তিতে পরালেন মালা, কাটলেন কেকও

বিগবির প্রতি ভক্তদের অগাধ ভালোবাসা, জন্মদিনে অভিনেতার মূর্তিতে পরালেন মালা, কাটলেন কেকও

আশি-নব্বইয়ের দশকে বলিউডের এক জনপ্রিয় অভিনেতা ছিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। বহু সুপারহিট সিনেমা তিনি অনুগামীদের উপহার দিয়েছেন। তাঁর ফ্যানের সংখ্যা দেশ ছাড়িয়ে রয়েছে বিদেশেও। অভিনেতা তাঁর অনুগামীরা এতই ভালোবাসেন যে তাঁর মূর্তি তৈরী করতেও তাঁরা দ্বিধা বোধ করেননি।

কোথায় রয়েছে বচ্চন ধাম

কোথায় রয়েছে বচ্চন ধাম

মুম্বই থেকে প্রায় দু'হাজার কিলোমিটার দূরে অবস্থিত কলকাতায় অবস্থিত বচ্চন ধাম, এটি রয়েছে তিলজেলায়। যেখানে রয়েছে বিগবির একটি সুন্দর মূর্তি, যা দেখার জন্য অনেক মানুষ এখানে আসেন। এই মন্দিরটি এই রোজ খোলা থাকে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত আবার বিকেল ৫ টা থেকে ৭টা পর্যন্ত।

 আজ বিগবির জন্মদিন

আজ বিগবির জন্মদিন

আজ অমিতাভ বচ্চনের জন্মদিন, ৮০ বছরে পা রাখলেন অভিনেতা। আজকের এই বিশেষ দিনে এই বচ্চন ধামে অনেক বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তাকে প্রদীপ জ্বালিয়ে, তিলক পরিয়ে দিয়ে বরণ করা হচ্ছে এবং সকলের মুখে শোনা যাচ্ছে, 'জয় শ্রী অমিতাভ স্লোগানটি', এমন দৃশ্য দেখে অনেক অনুগামীই অবাক হচ্ছেন।

 কী জানালেন সম্পাদক

কী জানালেন সম্পাদক

অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যানস অ্যাসোসিয়েশনের প্রধান সম্পাদক সঞ্চয় পাটোদিয়া জানান, অমিতাভ বচ্চন নিজেই একজন ভগবান শ্রী কৃষ্ণের রূপ, দূর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে না চিনতে ভুল করেছিলেন, আমরা একই কাজ কখনোই করব না। তিনি আমাদের কাছে একজন দেবতা তাই আমরা তার পুজো করছি।

যদিও এই মন্দিরটি আজকের নয় ২২ বছর আগে তৈরি হয়েছিল, আর এই এতদিন ধরে এই মন্দিরটি সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন তাঁরা। মন্দিরের প্রধান সম্পাদক জানান, এই বিশেষ দিনে আমরা মন্দিরের বাইরে সকলকে খাওয়াই এবং শীতকালে কম্বল বিতরণ করে থাকি। আমাদের কাছে খুব বিশেষ এই দিনটি।এই বছর আমরা ৮০ জন শিশু ও মহিলাকে খাওয়ানোর জন্য দুপুরের খাবারের আয়োজন করেছি এবং তাদেরকে জামা কাপড়ও হাতে তুলে দেব।

অভিনেতার মূর্তিতে মালা পরাচ্ছেন ভক্তরা

অভিনেতার মূর্তিতে মালা পরাচ্ছেন ভক্তরা

অমিতাভের এই বিশেষ জন্মদিনে কলকাতার ভক্তরা তার মন্দিরে তার মূর্তিতে মালা পরিয়ে দিচ্ছেন এবং তার মুখে কেক কেটে খাওয়াচ্ছেন এমনও ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে অবাক হচ্ছেন অনেকেই। ২০১৬ সালে ছবি টিনের শুটিং করতে এ শহরে এসেছিলেন বিগবি। সে সময় কেয়া সরকাররের বাবা-মা সকলেই বচ্চন ভক্ত ছিলেন তাকে তারা হোটেলে নিয়ে যেতে চেয়েছিলেন এবং সেখানে রাখতে চেয়েছিলেন বিগবিকে। অভিনেতা সেখানে গিয়েও ছিলেন বলে জানা গিয়েছে।

ব্লগে কী জানিয়েছিলেন অভিনেতা

ব্লগে কী জানিয়েছিলেন অভিনেতা

যদিও তার নিজের ব্লগে একবার অভিনেতা উল্লেখ করেছিলেন, ১৯৬০ দশকে কলকাতার অন্যতম প্রধান ম্যানেজিং এজেন্সিতে ফেইথ এক্সিকিউটিভ হিসাবে তার পেশাদার কর্মজীবন শুরু করেছিলেন তিনি। শহরের আশাদার থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিটি পাবলিক অনুষ্ঠানে তাকে ডাকেন। একজন অনুগামী জানিয়েছেন, যে আমি ডন সিনেমা দেখবার জন্য একবার স্কুল বাঙ্ক করেছিলাম। আমি তার একনিষ্ঠ ভক্ত। আমি আমার শহরে আমি চাই হাজারবার আসুক। তিনি অমিতাভ বচ্চন সহ তাঁর পুরো পরিবারকে খুব ভালোবাসেন। তিনি বিগবিকে এক ঈশ্বরের রূপে দেখেন বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+