দীপিকার লুক গোপন রাখতে আঁটোসাটো নিরাপত্তা 'পদ্মাবতী'- সেটে

নিজের ছবির সেট এবং অভিনেতা-অভিনেত্রীদের লুক গোপন রাখার ক্ষেত্রে পরিচালক সঞ্জয়লীলা বনশালির তুলনা নেই। কিন্তু এবার তো সেটে নিরাপত্তা নজরাদারি নিয়ে একেবারে সবাইকে চমকে দিয়েছেন বনশালী।

নিজের ছবির সেট এবং অভিনেতা-অভিনেত্রীদের লুক গোপন রাখার ক্ষেত্রে পরিচালক সঞ্জয়লীলা বনশালির তুলনা নেই। কিন্তু এবার তো সেটে নিরাপত্তা নজরাদারি নিয়ে একেবারে সবাইকে চমকে দিয়েছেন বনশালী।

'পদ্মাবতী' ইতিমধ্যেই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই ছবির মুখ্য তিন চরিত্র দীপিকা পাডুকোন, রণবীর সিং এভং শাহিদ কাপুরের লুক যাতে ফাঁস না হয়ে যায় সেই কারণে সেটে চরম নিরাপত্তার কড়াকড়ি শুরু করেছেন বনশালি। শোনা যাচ্ছে ইন্টারনেটের নজর থেকে বাঁচতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছেন পরিচালক।

দীপিকার লুক গোপন রাখতে আঁটোসাটো নিরাপত্তা 'পদ্মাবতী'- সেটে

সাম্প্রতি বাহুবলী ২ ছবির শুটিংয়ের অন্দরের ছবি যেভাবে সোস্যাল মিডিয়ায় ফাঁস হল, তা দেখার পর আরও বেশি সজাগ হয়ে গিয়েছেন বনশালী।

শুধু সেটের নিরাপত্তারক্ষী বাড়ানোই নয়, আরও কয়েকধাপ এগিয়ে অস্থায়ী তাঁবুর ব্যবস্থাও করা হয়েছে সেটে। অর্থাৎ রণবীর, দীপিকা এবং শাহিদের ভ্যানিটি ভ্যান থেকে সেটে হেঁটে যাওয়ার জন্য অস্থায়ী তাঁবু ব্যবহার করছে ছবির ক্রু সদস্যরা।

এছাড়াও সেটে ছবির কলাকুশলীদের মোবাইল ফোনের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করা দীপিকা, রণবীর এবং শাহিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

শুধু পদ্মাবতীতে নয়, বাজিরাও মস্তানি ছবির শুটিংয়ের সময়ও ছবির কলাকুশলীদের পরিবারের সদস্যদের সেটে ঢোকার উপরও নিষেধাজ্ঞা লাগিয়েছিলেন বনশালী। এই তালিকায় শামিল ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। পিগি চপসের মা-ও সেটে ঢোকার অনুমতি পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+