‘হিরোপন্তি’র সিক্যুয়েলে টাইগার শ্রফ, টুইটারে ঘোষণা অভিনেতার
‘হিরোপন্তি’র সিক্যুয়েলে টাইগার শ্রফ, টুইটারে ঘোষণা অভিনেতার
'হিরোপন্তি’ ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন টাইগার শ্রফ। এরপর একাধিক ছবিতে কাজ করে তিনি এখন অ্যাকশন হিরোর খেতাব পেয়েছেন। খুব শীঘ্রই মুক্তি পাবে টাইগারের পরবর্তী ছবি 'বাগি ৩’। এরই মধ্যে আরও একটি অ্যাকশন ছবির ঘোষণা করলেন অভিনেতা নিজে। বুধবার তিনি টুইটারে জানিয়েছেন যে হিরোপন্তির সিক্যুয়েলে অভিনয় করবেন তিনি।

আহমেদ খান পরিচালিত এই ছবির নাম 'হিরোপন্তি–২’। টাইগার এদিন টুইট করে লিখেছেন, 'আপনাদের আর্শীবাদে আবারও একটি সিনেমার কাজ শুরু করছি। আমার মেন্টর সাজিজ নাদিদওয়ালিয়ার সঙ্গে।’ এদিন প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুকও। যেখানে দেখা গিয়েছে টাইগার দাঁড়িয়ে রয়েছেন বন্দুক হাতে আর তাঁর দিকে তাক করা রয়েছে একাধিক অস্ত্র।
তেলেগু ছবি 'পারাগু’র হিন্দি রিমেক ছিল 'হিরোপন্তি’। এই ছবিতে টাইগারের বিপরীতে ছিলেন কৃতি শ্যানন। তাঁরও এটা প্রথম কাজ ছিল বলিউডে। যদিও বক্স অফিসে খুব একটা সফল হয়নি 'হিরোপন্তি’। বর্তমানে টাইগার ব্যস্ত 'বাগি ৩’–এর প্রচারে, যা মুক্তি পাবে আগামী ৬ মার্চ। টাইগারের বিপরীতে এ ছবিতে রয়েছেন শ্রদ্ধা কাপুর।
More From
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications