আলিয়া কি 'রাজি'! রণবীরকে নিয়ে এবার মুখ খুলে যা বললেন অভিনেত্রী
রণবীর কাপুর আর আলিয়া ভাট প্রসঙ্গে বেশ কিছু গুঞ্জন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই সোনা যাচ্ছে। বহুদিন ধরেই এই সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছিল। ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেন দুই তারকা।
রণবীর কাপুর আর আলিয়া ভাট প্রসঙ্গে বেশ কিছু গুঞ্জন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই সোনা যাচ্ছে। বহুদিন ধরেই এই সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছিল। ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেন দুই তারকা। পাশাপাশি , সোনম কাপুরের বিয়েতে দুজনের একসঙ্গে যাওয়া নিয়েও আলোচনা আরো জোরদার হয়। আগেই রণবীর বলেছিলেন যে মেয়েদের প্রতি ছেলেদের যেমন 'ক্রাশ' থাকে , আলিয়ার প্রতি তাঁর তেমনই অনুরাগ।

এবার মুখ খুললেন আলিয়া। আলিয়া জানিয়েছেন যে, তাঁকে ও রণবীরকে নিয়ে যে কথা, আলোচনা চলছে তা নিয়ে খুশি তিনি । তাঁদের 'রসায়ন' নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়েও তিনি বেশ ওয়াকিবহাল। আর গোটা ঘটনাই তিনি কার্যত উপভোগ করছেন। কারণ আলিয়ার দাবি, রণবীর আর তিনি একসঙ্গে 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য কাজ করছেন। তাই তাঁদের নিয়ে যে আলোচনা হচ্ছে,তাতে খুশি আলিয়া!
এবার, আইফা অ্যাওর্ডসে একসঙ্গে মঞ্চে দেখা যেতে চলেছে রণবীর আলিয়াকে। সেখানে দুজনেই পারফর্ম করবেন। তার আগে , অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলন হয় দিল্লিতে। আর সেখানেই রণবীরকে প্রশ্ন করা হয় আলিয়া সম্পর্কে। রণবীর বলেন, আলিয়ার প্রতি এই মুহুর্তে তাঁর 'ক্রাশ' রয়েছে। ঠিক যেমন একজন মেয়ের প্রতি একজন ছেলের অনুরাগ জন্মায়, ব্যাপারটা খনিকটা সেরকম! এভাবেই বিষয়টিকে বিশ্লেষণ করেন রণবীর। আর এর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে।












Click it and Unblock the Notifications