Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার একসঙ্গে জুটি বাঁধছেন ইশা ও পরমব্রত, তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের

এবার একসঙ্গে জুটি বাঁধছেন ইশা ও পরমব্রত, তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের

টলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং বিখ্যাত অভিনেত্রী হলেন ইশা সাহা। তিনি কিন্তু টেলিভিশনেও বেশ জনপ্রিয় মুখ, বাংলা ধারাবাহিক 'ঝাঁঝ লবঙ্গ ফুল’ –এ অভিনয় করে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। এবার এই জুটিকে এই প্রথমবার দেখা যাবে পর্দায়। তবে অনেকেই ভাবছেন কোন সিনেমায় দেখা মিলবে তাদের। সিনেমার নাম 'ঘরে ফেরার গান’।

এবার একসঙ্গে জুটি বাঁধছেন ইশা ও পরমব্রত, তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের


ইতিমধ্যে সিনেমার টিজার কিন্তু মুক্তি পেয়ে গেছে। এই সিনেমাতে বিদেশের রাস্তাঘাট থেকে ছোটখাটো জিনিস সবই দেখা যাবে। যা কিন্তু অনেকটাই দেখা গেছে এই সিনেমা টিজারে। তবে এই প্রথমবার ইশা এবং পরমব্রত একসঙ্গে জুটি বাজছেন। এই সিনেমার চিত্রনাট্যটি লিখেছেন অরিত্র ও সৌম্যশ্রী। এই সিনেমায় দেখা মিলবে জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে।

আসন্ন সিনেমায় ইশার চরিত্রের নাম হয়েছে তোড়া। ঋভুর সঙ্গে কলকাতায় বিয়ে হয় ইশার। তবে কাজের জন্য ইশাকে যেতে হয় লন্ডনে। আর সেখানেই আলাপ হয় ইকবাল নামক একটি ছেলের সঙ্গে। তাদের সম্পর্ক তৈরি হয়। ক্রমেই তাদের আরোও গভীর হতে শুরু করে। তবে ইশা কি আর কলকাতায় ফিরবে? না থেকে যাবে লন্ডনে, ইকবালের সঙ্গেই থাকবে না ফিরবে ঋভুর কাছে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে সিনেমাটি।

দর্শকের খিদে মেটাতে এই শীতেই আসছে 'সিটি অফ জাকেলস’। সিনেমারটির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এতে রহস্যের গন্ধ থাকবে। আর রহস্য আর শীত ভাবুন তো একবার, এই দুটো যখন জমে যায় তখন এক আলাদাই অনুভূতি। সিনেমাটি মুক্তি পেতে চলেছে নভেম্বর মাসেই। আর বেশিদিনের অপেক্ষা নয়, খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সেই আশাতেই রয়েছে অনুগামীরা।

আসন্ন সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অমিত সাহা, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, জয় সেনগুপ্ত, দেবপ্রসাদ হালদার সহ আরো অনেক কলা কুশলীদের। সিনেমার গল্প কী নিয়ে তা নিশ্চয়ই সকলেরই জানতে ইচ্ছা করছে। জেনে নিন এক সহায় সম্বলহীন মধ্য বয়সী এক ব্যক্তি যার জীবনে প্রত্যেকটি জীবনে মোড় ঘোরানো, রহস্য।

যেখানে প্রত্যেকটি পথ প্রত্যেকটি আঙিনায় লুকিয়ে রয়েছে রহস্য। যার নেই কোন আর্থিক সামর্থ্য, তবে এখানেই শেষ নয় এমনকি তার মাথা গোজার ঠাই অর্থাৎ বাড়ি পর্যন্ত নেই তার। আর একদিন সেই ব্যক্তিই একটি টাকার ব্যাগ পেয়ে যান। তিনি ভাবতে থাকেন তার ভালোবাসার মনের মানুষের সঙ্গে নিজের গ্রামের বাড়িতে গিয়ে তিনি এবার থাকতে শুরু করবেন।

তবে টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের অধ্যায়গুলো যেন ক্রমশ পাল্টাতে থাকে । তার জীবনে চলে আসে বিশ্বাসঘাতকতা। এগুলি থেকেই তিনি অন্ধকার নেমে আসে।ভয়, বিশ্বাসঘাতকতা, সন্দেহ তার মনে দানা বাঁধতে থাকে। সে অন্ধকারের অতলে তলিয়ে যেতে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+