'দাদা' অর্জুনের ফিল্মের গানে নাচ জাহ্নবীর! ভাইরাল ভিডিও

শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী আর কিছুদিনের মধ্যেই বলিউড ডেব্যু করতে চলেছেন। জাহ্নবী অভিনীত ছবি 'ধড়ক' মুক্তির অপেক্ষায়। তার আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী আর কিছুদিনের মধ্যেই বলিউড ডেব্যু করতে চলেছেন। জাহ্নবী অভিনীত ছবি 'ধড়ক' মুক্তির অপেক্ষায়। তার আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ট্রেলার মুক্তিতেই জাহ্নবীর চর্চা চারিদিকে। এবার আরও এক কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে শ্রীদেবীকন্যা।

দাদা অর্জুনের ফিল্মের গানে নাচ জাহ্নবীর! ভাইরাল ভিডিও

বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন বলিউডে পা রেখেছিলেন 'ইশকজাদে' ছবিটির মাধ্যমে। ছবিটিতে 'ঝল্লাওয়াল্লা' গানটি বেশ হিট হয়েছিল।' দাদা' অর্জুনের ফিল্মের সেই গানের তালে এবার নাচতে দেখা গেল জাহ্নবীকে। এক পারিবারিক অনুষ্ঠানে কয়েক বছর আগেই অবশ্য এই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচেন জাহ্নবী,তবে সেই পুরনো ভিডিও এতদিন সোশ্যাল মিডিয়ায় আসনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন জাহ্বীর ছোট বোন খুশি কাপুর।

কিছুদিন আগেই জাহ্নবীকে দেখা গিয়েছে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে খুশির মেজাজে সময় কাটাচ্ছেন লন্ডনে। দাদা অর্জুনের সঙ্গেও তাঁর সখ্যতা বেশ জমে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় দুই ভাইবোনের একে অপরের প্রতি স্নেহ ভালোবাসাও সকলের চোখে পড়ছে। এবার অর্জুনের ফিল্মের গানের সঙ্গে জাহ্নবীর নাচের ভিডিও ভাইবোনের সুখের সম্পর্ককে আরও একটু উস্কে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+