বলিউডের বহু প্রতীক্ষিত এই অ্যাকশন সিনেমাগুলি মুক্তির অপেক্ষায়

বলিউডের বহু প্রতীক্ষিত এই অ্যাকশন সিনেমাগুলি মুক্তির অপেক্ষায়

বলিউডে বহু আগে থেকেই অ্যাকশন সিনেমা পছন্দ করে এসেছেন দর্শকরা। অ্যাকশন সিনেমার আলাদাই ফলোয়ার্স রয়েছে দর্শকদের মধ্যে। শাহরুখ খান, সলমন খান, হৃত্ত্বিক রোশন হোক বা অক্ষয় কুমার সকলেরই প্রথম পছন্দ অ্যাকশন সিনেমা। এখন তো অভিনেতাদের পাশাপাশি অ্যাকশন সিনেমায় নাম লিখিয়েছেন বলিউডের অভিনেত্রীরাও। বর্তমানে এমনই বেশ কয়েকটি অ্যাকশন সিনেমা র‌য়েছে যা মুক্তির অপেক্ষায়। আসুন জেনে নেওয়া যাক সেই সিনেমাগুলি কি কি।

পাঠান

পাঠান

২০১৮ সালের '‌জিরো'‌ সিনেমার পর শাহরুখ খানকে এবার দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের '‌পাঠান'‌ ছবিতে। স্পাই-থ্রিলার এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার দেখা যাবে জন আব্রাহামকে। অন্যদিকে, এই সিনেমায় ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এই সিনেমায় জনকে অবশ্য নেগেটিভ চরিত্রে দেখা যাবে। এসআরকে-এর লম্বা চুলের লুকস ইতিমধ্যেই তাঁর ভক্তদেরকে পাগল করে দিয়েছে। এই সিনেমাটি সিনেমা হলে মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।

 টাইগার থ্রি

টাইগার থ্রি

বলিউডে সলমন খানের সিনেমা মানেই অন্য এক উত্তেজনা। ভাইজানের বহু প্রতীক্ষিত সিনেমা '‌টাইগার থ্রি'‌ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এই সিনেমার দু'‌টি সফল সিক্যুয়েলের পর তৃতীয় টাইগারও প্রস্তুত দর্শকদের মন জয় করতে। স্পাই-থ্রিলার এই সিনেমায় প্রথমবার দেখা যাবে ইমরান হাসমিকে নেগেটিভ চরিত্রে। এছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানে। আগামী বছর ইদের সময় এই সিনেমাটি মুক্তি পাবে।

অ্যাটাক–পার্ট ওয়ান

২০২০ সালের অগাস্ট থেকে জন আব্রাহাম অভিনীত '‌অ্যাটাক-পার্ট ১'‌ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু মহামারির কারণে এই সিনেমার মুক্তি আটকে যায়। এই সিনেমায় অভিনয় করছেন রাকুল প্রীত ও জ্যাকলিন ফার্নান্ডিজ। এই সিনেমায় জন আব্রাহামের দুঃসাহসিক উদ্ধারের মিশন দেখানো হবে। এ বছরের ৭ মার্চ এই ছবির ট্রেলার সামনে এসেছে। এ বছরের ১ এপ্রিল অবশেষে মুক্তি পাবে '‌অ্যাটাক-পার্ট ১'‌। এই সিনেমার পরিচালক লক্ষ্য রাজ আনন্দ।

‌ফাইটার

‌ফাইটার

হৃত্ত্বিক রোশন ফের দর্শকদের উত্তেজনা তুঙ্গে চড়াতে ফিরছেন '‌ফাইটার'‌ সিনেমায়। ছবিটি ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম ফ্র্যাঞ্চাইজি বলে জানা গেছে। হৃত্ত্বিকের ৪৭তম জন্মদিন উপলক্ষ্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই ছবির ঘোষণা করেন। হৃত্ত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবির শুটিং শুরু হবে খুব শীঘ্রই। পরের বছরই এই সিনেমা মুক্তি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

ধকাড়

ধকাড়

কঙ্গনা রানাওয়াতের '‌ধকাড়'‌ নিঃসন্দেহভাবে অন্যতম অ্যাকশন সিনেমার মধ্যে একটি হতে চলেছে। ছবির চরিত্রের পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে। শিশু পাচার ও মহিলাদের ওপর যৌন হেনস্থা নিয়েই এই ছবির মূল গল্প। প্রধান চরিত্রে দেখা যাবে অর্জুন রামপাল ও দিব্যা দত্তাকে। কঙ্গনা এই সিনেমায় এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করবেন। আগামী বছর মুক্তি পাবে এই সিনেমাটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+