'আলস্য'-এ মজে বাঙালি! 'উমা' ছবির এই গানের নেপথ্য কাহিনির ভিডিও দেখে নিন

বোধনের আগেই নিউইয়র্কে দেখা মিলেছে সৃজিতের 'উমা'-র। এদেশে ছবির মুক্তি আগামী ৮ জুন হলেও, নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভালে ইতিমধ্যেই প্রদর্শনী হয়ে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'উমা'-র। এদিকে

বোধনের আগেই নিউইয়র্কে দেখা মিলেছে সৃজিতের 'উমা'-র। এদেশে ছবির মুক্তি আগামী ৮ জুন হলেও, নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভালে ইতিমধ্যেই প্রদর্শনী হয়ে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'উমা'-র। এদিকে, ছবির একের পর এক গান হিট হয়ে চলেছে । ইন্টারনেটে ভাইরাল হয়েছে 'জাগো উমা' থেকে 'আলস্য' গানগুলি। অনুপম রায়ের 'হারিয়ে যাওয়ার গান'-ও বেশ চর্চিত হয়েছে ইন্টারনেটে।

আলস্য-এ মজে বাঙালি! উমা ছবির এই গানের নেপথ্য কাহিনির ভিডিও দেখে নিন

উল্লেখ্য, 'উমা' ছবির বিভিন্ন গানের মধ্যে 'আলস্য' গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালির মন ছুঁয়ে গিয়েছে সুরঙ্গনার গাওয়া এই গান । মূলত, গানটির গতিতে একটা 'আলস্য' যেমন রয়েছে, তেমনই কোথাও মিশে রয়েছে বাঙালির ঘরের ফেরার টান । এই গানটিই প্রথবার সৃজিতের সঙ্গে দেখা হওয়ার পর গেয়েছিলেন অনুপম। গান ঘিরে জমে রয়েছে একগুচ্ছ নস্টালজিয়া, আর সেই সমস্ত কথাই গানের আরেকটি ভিডিওতে শেয়ার করলেন অনুপম।

'উমা' ছবির গল্প বাবা-মেয়ের সম্পর্কে ঘিরে হলেও, তার মধ্যে জীবনবোধ আর বাঙালিয়ানার এক অদ্ভুত মিশেল রয়েছে। ছবির মূল গল্প প্রবাসী উমা আর তার বাবা রুদ্রকে নিয়ে। উমা (সারা সেনগুপ্ত) ক্যানসারে আক্রান্ত, অস্ট্রিয়া নিবাসী সারার ইচ্ছা সে দূর্গাপুজো দেখবে। আর সেজন্য তাকে তার বাবা রুদ্র (যীশু সেনগুপ্ত) নিয়ে আসেন কলকাতায়। মেয়ের ইচ্ছাপূরণে অনুষ্ঠিত হয় নকল দুর্গাপুজো। জানা গিয়েছে, ২০১৫ সালের এক সত্যি ঘটনাকে অবল্মবন কের তৈরি হয় এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+