‘পরদেশ’ থেকে ‘কাল হো না হো’, বলিউডের কোন কোন ছবি আবারও মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে? জেনে নিন

'দো দিল মিল রহে হ্যায়', কুমার শানুর কণ্ঠে শোনা এই গানটা নিশ্চয়ই সকলের মনে আছে। আর সিনেমাটা? মনে পড়ছে না! গঙ্গা-অর্জুনের খুনসুটি, ভালোবাসা, রাজীবের টাইম পাস, কি এবার মনে পড়ল তো সিনেমার নামটা? হ্যাঁ, সিনেমার নামটা ছিল 'পরদেশ'। এই ছবিতে শাহরুখ-মহিমা জুটি সহজেই দর্শকের মন জয় করে নিয়েছিল। এবার আরও একবার বড়পর্দায় হতে চলেছে রি-রিলিজ অর্থাৎ, পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

ছবিটিতে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, মহিমা চৌধুরী, অমরেশ পুরি সহ আরও অনেকে। ভারতের এক মেয়ের বিদেশ যাওয়ার গল্পই উঠে এসেছিল এই ছবিতে। কোনও ভারতীয় নারী কি পারে বিদেশী আদব কায়দাকে আপন করে নিতে? কেমন হয় সেখানকার জীবন যাপন? এই সবকিছুই উঠে এসেছিল এই সিনেমার গল্পে।

srk

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল সুভাষ ঘাই পরিচালিত ছবি 'পরদেশ'। তাই স্বাভাবিকভাবেই ২৭ বছর আগের প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল এই ছবি। এবার প্রায় ২৭ বছর পর ২০২৪-এর ১৫ নভেম্বর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি, যা ফের বক্সঅফিস কাঁপাবে বলেই আশাবাদী সকলে।

'জিও! খুশ রহো! মুসকুরাও! কেয়া পতা কাল হো না হো'। কিং খানের কণ্ঠে এই সংলাপ আজও বিশ্ববাসীর মনে গেঁথে রয়েছে। ঠিকই বুঝেছেন, রি-রিলিজের তালিকায় থাকছে 'কাল হো না হো' ছবিটিও। তাই শুধু 'পরদেশ' নয়, আবারও দর্শকের মনে সেই ভালোবাসা জাগিয়ে তুলতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে নিখিল আদভানী পরিচালিত ছবি 'কাল হো না হো'।

এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রোম্যান্স কিং শাহরুখ খান। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। মূলত, নিউইয়র্ক, টরোন্টো ও মুম্বইতে হয়েছিল এই ছবির শুটিং। সেইসময় এই ছবির মাধ্যমে দর্শকের মনে এক নতুন প্রেম, নতুন ভালোবাসার বীজ বপন করেছিল আমন, নয়না, রোহিত।

এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খান, জয়া বচ্চন সহ আরও অনেকে। ২১ বছর পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। ১৫ নভেম্বরই প্রেক্ষাগৃহে আসছে 'কাল হো না হো'।

এদিকে, মায়ের ডাকে সাড়া দিয়ে আবারও আসছে 'করণ-অর্জুন'। রি-রিলিজের তালিকায় জুড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান এবং ভাইজান সলমন খান অভিনীত ছবি 'করণ-অর্জুন'ও। দর্শকের ভালোবাসা পেয়ে আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'করণ-অর্জুন'। আবারও দুই ভাইয়ের পুণর্জন্মের গল্প নাড়া দেবে দর্শকের মনকে। তবে, ছবিগুলি আবারও বক্সঅফিসে কতটা সফল হতে পারে, এখন সেদিকেই তাকিয়ে বলিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+