তাসের মধ্যে ঝাড়ু হাতে দাঁড়িয়ে ‘ইকলাখ’! ‘টেক্কা’য় নিজের লুক প্রকাশ্যে আনলেন দেব
'মায়া', 'ইরা'র পর এবার 'ইকলাখ'-এর সঙ্গে আলাপ করালেন দেব। প্রকাশ্যে এল 'টেক্কা'র তিন নম্বর পোস্টার। রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর নিজের লুক প্রকাশ্যে আনলেন দেব। চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'টেক্কা'। এবার একে একে প্রকাশ্যে আসছে সেই ছবিরই পোস্টার। গত ১ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে 'মায়া' রূপে রুক্মিণী মৈত্রের লুক। যা দর্শকের কাছে খুবই প্রশংসা পেয়েছে। বব কাট চুল। হাতে বন্দুক। চোখে সানগ্লাস। রুক্মিণীর নতুন রূপ দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এরপর গত ৭ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে স্বস্তিকার লুকও। এবার প্রকাশ পেল দেবের লুক।
'টেক্কা'র নতুন পোস্টারে ঝাড়ু হাতে একেবারে নতুন লুকে দেখা গেল দেবকে। এই পোস্টারে দেবের চোখেমুখে স্পষ্ট একরাশ কষ্টের ছাপ। 'টেক্কা'র পোস্টারগুলির মাধ্যমে এই ছবির চরিত্রগুলির সঙ্গে দর্শকের পরিচয় ঘটছে ঠিকই। তবে, 'টেক্কা'র পোস্টারগুলি প্রকাশ্যে আসার পর চরিত্রগুলির সম্পর্কে কৌতূহল বেড়েছে দর্শকবৃন্দের।

এই ছবিতে 'মায়া'র চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। তাঁর নতুন লুক অবাক করেছে অনেককেই। এবার 'টেক্কা'য় রুক্মিণীর অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। স্বস্তিকা মুখোপাধ্যায়ের লুক প্রকাশ্যে আসার পরেও চরিত্রটির সম্পর্কে কৌতূহল বেড়েছে দর্শকের। প্রকাশ্যে আসা পোস্টারে দেখা যাচ্ছে চুড়িদার পরে দাঁড়িয়ে রয়েছেন স্বস্তিকা। তাঁর চুল ছোট করে কাটা। চোখে মোটা করে কাজল। হাতে টেডি বিয়ার। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম হবে ইরা। জানা যায়, এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার।
এবার 'টেক্কা'র নতুন পোস্টারে দেবের লুক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। 'টেক্কা'য় নিজের লুক প্রকাশ্যে এনে দেব ক্যাপশনে লেখেন, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক. দাঁড়িয়ে আছেন। চোখে মুখে লেগে এক অদ্ভুত কষ্ট। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক....এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সঙ্গে।' এরই সঙ্গে দেব লেখেন, 'ইকলাখের সঙ্গে আলাপ করুন।'
এই ছবিতে দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকেও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের প্রযোজনায় আগামী ৮ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে 'টেক্কা'।












Click it and Unblock the Notifications