'কলঙ্ক' -এ মাধুরী-সঞ্জয়কে একজোট করতে কী করেছিলেন করণ জোহর

করণ জোহরের বাবা যশ জোহরের ইচ্ছে ছিল 'কলঙ্ক' ছবিটি বানানোর। তখন যদিও ছবির নাম ঠিক হয়নি, কিন্তু চিত্রনাট্যের ভাবনা তখন থেকেই ছিল। এরপর বহুবার সেই ভাবনা নিয়েও ফিল্মটি বানাতে পারেননি করণ নিজে।

করণ জোহরের বাবা যশ জোহরের ইচ্ছে ছিল 'কলঙ্ক' ছবিটি বানানোর। তখন যদিও ছবির নাম ঠিক হয়নি, কিন্তু চিত্রনাট্যের ভাবনা তখন থেকেই ছিল। এরপর বহুবার সেই ভাবনা নিয়েও ফিল্মটি বানাতে পারেননি করণ নিজে। বহুবছর পর সেই চিত্রনাট্য নিয়ে করণের কাছে হাজির হয়েছেন পরিচালক অভিষেক বর্মণ। আর সুযোগ ফেলতে পারেননি করণ! শুরু করে দেন ফিল্মের কাস্টিং এর কাজ।

কলঙ্ক -এ মাধুরী-সঞ্জয়কে একজোট করতে কী করেছিলেন করণ জোহর

প্রথমে ছবির নাম 'শিদ্দত' ছিল। ছবিতে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। তবে শ্রীদেবীর অকাল প্রয়াণে সব কিছু পাল্টে গেল। আর ছবিতে এলেন মাধুরী। ফের একবার সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। তবে মাধুরী আর সঞ্জয়ের মতো প্রাক্তন প্রেমিক-প্রেমিকা জুটিকে একজোট করার কাজটা কী খুবই সহজ ছিল? সূত্রের দাবি, এই কাজ মোটেই সহজ ছিল না। আর দু'জনকে ফিল্মের জন্য রাজি করাতে, বহু কাঠখড় পুড়িয়েছেন পরিচালক করণ জোহর।

সূত্রের খবর, করণ দুই অবিনেতা অভিনেত্রীকেই জানিয়েছিলেন যে কোনওভাবেই এমন কোনও দৃশ্য তৈরি করা হবে না, যাতে দুজনে অপ্রস্তুতে পড়েন। সেটা শুধু ফিল্মের মদ্য়েই নয়, সেট-এর পরিবেশেও থাকবে। কোনও পরিস্থিতিতেই দুজনকে অস্বস্তিতে ফেলা হবে না। শেষমেশ রাজি হয়ে যান সঞ্জয় ও মাধুরী। শোনা যায়, 'সঞ্জু' ছবিতেও মাধুরীর নামের কোনও ইঙ্গিত দিতে রাজকুমারকে বারণ করেছেন এই অভিনেত্রী। তবে ওই ছবিতে মাধুরীর ভূমিকা. করিশ্মা তন্না থাকছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+