নেহাকে বলপূর্বক চুম্বন প্রতিযোগীর! পাল্টা তনুশ্রীর তুলোধনার মুখে কেন পড়লেন গায়িকা
ফের একবার খবরে তনুশ্রী দত্ত। সৌজন্যে 'ইন্ডিয়ান আইডল' এর মঞ্চ। এবার 'ইন্ডিয়ান আইডল'এর দশমতম মরশুম নিয়ে তোপ দাগলেন তনুশ্রী দত্ত।
ফের একবার খবরে তনুশ্রী দত্ত। সৌজন্যে 'ইন্ডিয়ান আইডল' এর মঞ্চ। এবার 'ইন্ডিয়ান আইডল'এর দশমতম মরশুম নিয়ে তোপ দাগলেন তনুশ্রী দত্ত। নানা পাটেকরের বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ তোলার পর থেকেই খবরের শিরোনাম কেড়েছেন তনুশ্রী দত্ত। এবার সেই তনুশ্রী মুখ খুলেছেন নেহা কক্করের বিরুদ্ধে।

তনুশ্রীর প্রশ্ন, নেহা কক্কর একজন মহিলা হয়ে কেন 'ইন্ডিয়ান আইডল' এর মতো অনুষ্ঠানে অনু মালিককে সঙ্গে নিয়ে বিচারকের চেয়ারে বসছেন? প্রসঙ্গত, যৌন হেনস্থার অভিযোগ এর আগে বহুবার উঠেছে অনু মালিকের বিরুদ্ধেও। এছাড়াও 'ইন্ডিয়ান আইডল ১০'-এ কেন নেহা কক্করকে একজন প্রতিযোগী চুম্বন করবেন , সেই অধিকার প্রতিযোগীকে কেন দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তনুশ্রী।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইন্ডিয়ার আইডলের মঞ্চে নেহাকে জোর করে এক প্রতিযোগী চুম্বন করেন। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয় বলিউড। তনুশ্রীর দাবি, নেহা ইন্ডিয়ান আইডলের মঞ্চে কেবলমাত্র একজন মহিলা বলেই তাঁকে জোর পূর্বক চুম্বন করা হয়। আর এর প্রতিবাদ নেহা নিজেও করেননি। পাশাপাশি, অনু মালিকের মতো যৌন হেনস্থায় অভিযুক্তের সঙ্গে অনুষ্ঠান করায় নেহা নিজের মান নামিয়ে ফেলেছেন বলে দাবি করেছন তনুশ্রী।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications