মায়ের মৃত্যু থেকে অভিনেতার আত্মহত্যা, ৯ পাতার আবেগভরা দীর্ঘ চিঠি প্রকাশ সুশান্তের পরিবারের

মায়ের মৃত্যু থেকে অভিনেতার আত্মহত্যা, ৯ পাতার আবেগভরা দীর্ঘ চিঠি প্রকাশ সুশান্তের পরিবারের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা বলিউডের স্বজন পোষণ ছেড়ে এবার রাজনৈতিক মোড় ও ব্যক্তিগত আক্রমণের দিকে নিয়ে যাচ্ছে। একদিন আগেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত প্রয়াত অভিনেতার বাবার সম্পর্কে আপত্তিজনক কথা বলার পর সুশান্তের পরিবার জোরালোভাবে লেখা ৯ পাতার একটি চিঠি প্রকাশ করেছে, যেখানে বর্ণনা করা হয়েছে তাঁদের আদিগ্রাম থেকে সন্তানদের ভালো ভবিষ্যত দেওয়ার জন্য শহরে চলে আসে তাঁরা।

মায়ের মৃত্যু থেকে অভিনেতার আত্মহত্যা, ৯ পাতার আবেগভরা দীর্ঘ চিঠি প্রকাশ সুশান্তের পরিবারের


চিঠিটি হিন্দিতে লেখা হয়েছে। সেখানে বলা রয়েছে, কীভাবে সুশান্তের মা–বাবা তাঁদের পাঁচ সন্তানকে বড় করে তুলেছে, নিজেদের ওপর বিশ্বাস করতে শিখিয়েছে, তাঁদের স্বপ্নকে অর্জন করতে শিখিয়েছে এবং কখনই কঠোর পরিশ্রমের কাছে হার না মানার কথা উল্লেখ রয়েছে সেখানে।

চিঠিটা শুরু হয়েছে সুশান্তের মায়ের আচমকা মৃত্যু দিয়ে। যা সবচেয়ে বেশি আঘাত করেছিল সুশান্তকেই। এরপর সুশান্তের পরিবার একসঙ্গে বসে এবং সিদ্ধান্ত নেয় যে তাঁরা কখনই বলবে না যে '‌মা চলে গিয়েছে’‌, বরং সুশান্ত একদিন তাঁর মাকে গর্ব বোধ করাবে এবং পেশা হিসাবে অভিনয়ের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই মুহুর্তেই। তরুণ তারকা তাঁর স্বপ্নের সঙ্গে ৮–১০ দীর্ঘ বছর বেঁচে ছিল কিন্তু এরপর যা হল (‌সুশান্তের মৃত্যুর কথা উল্লেখ)‌ তা যেন কারোর সঙ্গে না ঘটে, উল্লেখ করা হয়েছে চিঠিতে। কারোর নাম না নিয়ে, পরিবারের পক্ষ থেকে চিঠিতে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে কীভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলাটি একটি প্রহসায় পরিণত হয়েছিল এবং তদন্ত শুরু হয়েছিল প্রথমে।

যদিও ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। যদিও তিনি ইডির প্রশ্নের মুখে পড়ে বেশ কিছু উত্তর দিতে ব্যর্থ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+