রিয়ার জন্মদিনে সুশান্ত কোন উপহারে তাক লাগিয়ে দেন! রহস্যে মোড়া প্রেমকাহিনি একনজরে

রিহার জন্মদিনে সুশান্ত কোন উপহারে তাক লাগিয়ে দেন! রহস্যে মোড়া প্রেমকাহিনি একনজরে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা পার করতে চলল এক বছর। এমন চনমন , চির তরুণ অভিনেতার প্রয়াণে আজও শোকস্তব্ধ তাঁর ভক্তরা। বহু মানুষ এমনও রয়েছেন,যাঁরা সুশান্তের অভিনয় সেভাবে দেখেননি, তবুও তারকার অকস্মাৎ চলে যাওয়ার খবরে বুক ফেটেছে তাঁদেরও। প্রসঙ্গত, সুশান্ত রাজপুতের এই মৃত্যুর ঘটনায় নানান সময় নাম এসেছে তাঁর এককালের বান্ধবী রিয়া চক্রবর্তীর। কেমন ছিল তাঁদের সম্পর্ক? কী জানা যায় তাঁদের ঘিরে নানান গুঞ্জন থেকে?

 পরিচিতির প্রথম ধাপ

পরিচিতির প্রথম ধাপ

প্রসঙ্গত, জানা যায় যে রিহা সুশান্তের সম্পর্ক একটি ছবির শ্যুটিংয়ের সূত্র ধরে। সেখান থেকে আলাপ পরিচয় বেশ গভীর হয়। ততদিনে রিহা 'জলেবি' ছবির হাত ধরে বলিউডে পরিচিতি পেয়েছেন। যে ছবিটি বাংলা 'প্রাক্তন' ছবির রিমেক ছিল। এদিকে, এককালের ভিডিও জকি রিয়ার অভিনয় জগতে আসার সঙ্গে সঙ্গেই সুশান্তের সঙ্গে প্রেম পর্ব জমতে থাকে।

রিহার জন্মদিনে তাক লাগিয়ে দেন সুশান্ত!

রিহার জন্মদিনে তাক লাগিয়ে দেন সুশান্ত!

জানা যায়, রিয়ার জন্মদিনের পার্টিতে একবার আমন্ত্রিত ছিলেন সুশান্ত। বলিউডের গুঞ্জন বলছে, সেই পার্টিতে রিয়াকে প্ল্য়াটিনামের চেন উপহার দেন সুশান্ত। এমনই তথ্য শুনতে পাওয়া যায়।

লাদাখে একসঙ্গে সফর!

লাদাখে একসঙ্গে সফর!

পরবর্তীকালে জানা যায়, সুশান্তের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে রিয়ার। একটা সময় তাঁরা দুজনে লাদাখে ছুটিও কাটাতে যান বলে জানা যায়। সেকথা তাঁদের তৎকালীন ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যায়।

বিয়ের দিকেই কি এগোচ্ছিল সম্পর্ক?

বিয়ের দিকেই কি এগোচ্ছিল সম্পর্ক?

এদিকে, বলিউডের বহু গুঞ্জন বলছে, সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক বিয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সম্পর্কে শিলমোহর দিয়ে রিহা একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। অভিনেতার ৩৪ তম জন্মদিনেও তেমনই ইঙ্গিতবহ একটি পোস্ট করেন রিয়া।

এক রহস্যময় প্রেম কাহিনি

এক রহস্যময় প্রেম কাহিনি

এরপর এই সম্পর্কে কার্যত বজ্রাঘাতের মতো করে উঠে আসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংবাদ। করোনাকালে যখন গোটা দেশ বিধ্বস্ত,তখন ১৪ জুন ২০২০ সালে সুশান্তের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কয়েকদিন বাদে সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে রাজপুত পরিবারের তরফেএকটি এফআইআর করা হয়। যেখানে অভিযোগ ছিল যে রিয়া,সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তুলেছেন। এরপর থেকেই তদন্ত প্রক্রিয়া ঘিরে শুরু হয় এক অন্য পর্ব। অন্যদিকে, অতলে চলে যায় এক রহস্যময় সম্পর্কের নানান খতিয়ান। থেকে যায় কিছু প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+