হাতের ব্রেসলেট থেকে রিস্ট-ওয়াচ! সলমন-শাহরুখ সহ বলিউড তারকাদের এই 'লাকি চার্ম'গুলি তাক লাগানো
শাহরুখের আস্থা ৫৫৫ নম্বরে, বিদ্যার পছন্দ কাজল পরা! বলিউড তারকাদের এই গোপন 'লাকি চার্ম'গুলি তাক লাগাতে পারে
সাফল্যের ক্ষেত্রে পরিশ্রম যত বড় বিষয়, ততই বড় বিষয় হল ভাগ্য! এমন বিশ্বাস অনেকের মনেই রয়েছে। তবে ভাগ্যকে সর্বদা সঙ্গে রাখতে একাধিক মানুষ একাধিক সময় বহু কুসংস্কার বা লাকি চার্মকে সঙ্গে নিয়ে চলেন। কোনও একটি বিশেষ অভ্যাসের জেরে সাফল্য পেলে , সেই অভ্যাসকে 'লাকি চার্ম' হিসাবে মেনে নিয়েই এগিয়ে যান। দেখে নেওয়া যাক বলিউড তারকাদের মধ্যে শাহরুখ থেকে সলমন, অমিতাভ ,বিদ্যা বালানদের জীবনে লাকি চার্ম কী কী দেখে নেওয়া যাক।

অক্ষয় কুমার
বলিউডের 'খিলাড়ি' হিসাবে খ্যাত অক্ষয় কুমার। বাস্তবিক জীবনে তিনি খুবই বাস্তববাদী। তবে কিছু ক্ষেত্রে ভাগ্যকে সঙ্গে নিয়ে চলতে গিয়ে অক্ষয় কুমার বেশ কিছু কুসংস্তার মেনে চলেন ! আর তা মজার ছলে তাঁর ঘনিষ্ঠরা বিভিন্ন জায়গায় ফাঁস করে দিয়েছেন। তাঁর কোনও ফিল্ম মুক্তির আগেই অক্ষয় বিদেশে পাড়ি দেন। তিনি মনে করেন এতে তাঁর ফিল্মগুলি বক্স অফিসে ভালো ব্যবসা করবে।

রণবীর কাপুর
শোনা যায়, রণবীর কাপুরের অদ্ভূত 'অবসেশন' রয়েছে ৮ নম্বর সংখ্যায়। এই সংখ্যায় তাঁর বিশ্বাস অগাধ। তিনি মনে করেন এই সংখ্যা তাঁর জীবনে বহু ভালো কিছু ঘটিয়েছে। ৮ সম্পর্কীয় যাবতীয় বিষয় রণবীরের লাকি চার্ম বলে মনে করা হয়।

সলমন খান
সলমনের টার্কিসের স্যাফায়ার ব্রেসলেট তাঁর লাকি চার্ম। এবিষয়ে আর কোনও দ্বিমত নেই বলে মনে করেন অনেকে। আকাশী রঙের পাথরের এই ব্রেসলেট সলমনকে বহু ফাঁড়া থেকে যেমন বাঁচিয়েছে বলে তাঁর বিশ্বাস ,তেমনই পর পর ইদে মুক্তি পাওয়া তাঁর ছবিদগুলিও এতে হিট হয়েছে। তারপর থেকেই এমন বিশ্বাস সলমনের।

আমির খান
ক্রিস্টমাস হল আমির খানের কাছে একটি বড় লাকি চার্ম। ক্রিস্টমাসে তাঁর কোনও ফিল্ম মপক্তি পেলেই তা হিট হবেই বলে বিশ্বাস বলিউডের মিস্টার পারফেকশনিস্টের। এই মর্মে 'পিকে' কে ক্রিস্টমাসে রিলিজ করার জন্য বদ্ধপরিকর ছিলেন আমির।

শাহরুখ খান
শাহরুখ খানের বিশ্বাস ৫৫৫ নম্বরটি তাঁর জন্য লাকি। আর সেই জায়গা থেকে তিনি নিজের গাড়ির নম্বর ৫৫৫ রেখেছেন। তাঁর মতে তিনটি পর পর ৫ এর সমাহার তাঁর জীবনে বহু সাফল্য এনে দিয়েছে। তাই এটিই তাঁর জীবনের সাফল্যের চাবিকাঠি।

অমিতাভ বচ্চন
মেগাস্টার অমিতাভ বচ্চন যদিও ফিল্মের সাফল্যে তাঁর নিজস্ব পরিশ্রমকেই শেষ কথা বলে মানেন, তবে ক্রিকেট ভক্ত অমিতাভ খেলা দেখার সময় বহু কুসংস্কারের বশে বিভিন্ন কাজ করেন বলে শোনা যায়! ইন্ডিয়ার খেলা চলাকালীন খেলা সারসরি দেখেন না অমিতাভ। স্কোর জেনে নেন আশপাশের মানুষের থেকে। তাঁর মতে এতে ভারতের জয়ের সম্ভাবনা বেশি থাকে।

শিল্পা শেট্টি
তাঁর স্বামী রাজ কুন্দ্রা যখন রাজস্থান রয়্যালসের সমর্থনে গলা ফাটাতেন,তখন হাতে দুটো ঘড়ি পরতেন শিল্পা। তাঁর মতে, এতেই সাফল্য আসার সম্ভবানা থাকত! এছাড়াও খেলা দেখার সময় পা ক্রস করে নিয়ে বসতেন শিল্পা।

বিদ্যা বালান
অভিনেত্রী বিদ্যা বালান এক বিশেষ ব্র্যান্ডের কাজল পরতে ভালোবাসেন। শোনা যায়, হাশমি নামের কাদল না লাগিয়ে বিদ্যা একবারএ বাড়ির বাইরে বের হন না। এই কাজল পরাই তাঁর লাকি চার্ম বলে মনে করনে বিদ্যা।

হৃতিক রোশন
হৃতিক রোশনের হাতে একটি আঙুল বেশি রয়েছে। এটিই তাঁর লাকি চার্ম বলে মনে করেন রাকেশ রোশান। আর সেই কারণেই এটিকে লাকি চার্ম বলে ধরে নিয়েছেন খোদ হৃতিকও। সেই থেকেই এই আঙুলই হৃতিকের লাকি চার্ম।

দীপিকা পাড়ুকোন
প্রায় প্রতিদিন সিদ্ধিবিনায়ক মন্দিরে যান দীপিকা । তাঁর মতে কোনও ফিল্ম মুক্তির আগে, যদি তিনি সিদ্ধিবিনায়ক মন্দিরে যান, তাহলে ফিল্ম হিট হয়। এটিই তাঁর সাফল্যের গোপন লাকি চার্ম।

ক্যাটরিনা কাইফ
ফিল্ম মুক্তির আগে নিয়ম মেনে আজমেঢ় শরিফে যান ক্যাটরিনা। এতে তাঁর অভিনীত ছবি সুপারহিট হবে বলে তাঁর বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকেই ঈশ্বরে আস্থা রেখে তিনি আজমেঢ় শরিফে যান।












Click it and Unblock the Notifications