Sunny Deol: গদর-২-র পর বড় ঘোষণা সানি দেওলের, কোন ছবির সিক্যুয়াল নিয়ে আসছেন অভিনেতা জেনে নিন
ফের একটি বড় ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন অভিনেতা সানি দেওল। সেই ছবিটির সিক্যুয়েলের জল্পনা বেশ কয়েক বছর ধরেই চলছিল। অবশেেষ অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে তিনি আবার একটি সিক্যুয়েল নিয়ে আসছেন। ছবিটির নাম বর্ডার-২।
বর্ডার ছবির কথা সকলের জানা। ১৯৯৭ সালে ১৩ জুন ছবিটি মুক্তি পেয়েছিল। তারপরে পুরোটাই ইতিহাস। বক্স অফিসে এক প্রকার ইতিহাস গড়েছিল ছবিটি। তাতে সানি দেওল ছাড়াও ছিলেন একঝাঁক বলি তারকা। প্রায় ২৭ বছর পরেও ছবিটির জনপ্রিয়তা সমান রয়েছে।

২৭ বছর পরে বর্ডার ছবির মুক্তির দিনেই সানি দেওল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সুখবর জানিয়ে লিখেছেন, '২৭ বছর আগে এক ফৌজি প্রতিশ্রুতি দিয়েছিল যে সে ফিরবে। সেই প্রতিশ্রুতি পূরণে হিন্দুস্তানের মাটিকে সেলাম জানাতে আবার সেই ফৌজি ফিরছে। আসছে দেশের সবচেয়ে বড় অ্যাকশন ছবি বর্ডার-২'
সোশ্যাল মিডিয়ায় দেওয়া সানি দেওলের এই মেসেজ হু হু করে ছড়িয়ে পড়েছে চারিদিকে। সানির অনুরাগীরা কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। অনেকেই সানির এই ভয়েস মেসেজের পরে লিখেছেন তাঁরা যেন আর ধৈর্য রাখতে পারছেন না। কয়েক সাম ধরেই বলিপাড়ায় শোনা যাচ্ছিল যে বর্ডার-২র শ্যুটিং এর সব প্রস্তুতি প্রায় সারা হয়ে গিয়েছে এবার কেবল শ্যুটিং শুরু হবে। অক্টোবরে নাকি শ্যুটিং শুরু করবেন বর্ডার-২।
গত বছর বক্স অফিসে হইহই ফেলে দিয়েছিল সানি দেওলের গদর-২। গদর যেমন বক্স অফিসে রেকর্ড কালেকসন তুলছিল সেভাবেই গদর-২ও বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে। দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে থাকার পর এই ছবিকে সানি দেওলের কামব্যাক বলা হচ্ছিল। ছবিতে আমিশা প্যাটেলও অভিনয় করেছেন। এই বছরে ছবির শ্যুটিং শুরু হলেও বর্ডার-২ মুক্তি পেতে পরের বছর হয়ে যাবে। কারণ পোস্ট প্রোডাকশনের কাজ এই বছরে শেষ করা সম্ভব হবে না।












Click it and Unblock the Notifications