ফিরে এলেন সুনীল গ্রোভার! কিন্তু কপিল শর্মা শো-এ নয়!
সমস্যার জেরে কপিল শর্মা শো ছাড়লেও সোনি টিভির সঙ্গে চুক্তি রয়েছে সুনীলের। তা তিনি ভাঙতে পারবেন না। তাই সোনি টিভিতে জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে সুনীল গ্রোভারকে দেখা যাবে এবার।
ফিরে এলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা ডাঃ মশুর গুলাটি ওরফে রিঙ্কু ভাবি ওরফে সুনীল গ্রোভার। কিন্তু একমিনিট, আপনি এটা ভাবছেন না তো সুনীল গ্রোভার আবার সোনি টিভির কপিল শর্মা শো-এ ফিরছেন? না তা কিন্তু একেবারেই নয়।
আসলে কপিলের সঙ্গে সমস্যার জেরে কপিল শর্মা শো ছাড়লেও সোনি টিভির সঙ্গে চুক্তি রয়েছে সুনীলের। তা তিনি ভাঙতে পারবেন না। তাই সোনি টিভিরই আর একটি জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে সুনীল গ্রোভারকে দেখা যাবে।

যদিও সোনির তরফে সুনীলকে কপিল শর্মা শোতে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সুনীলকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না। বুধবার ইন্ডিয়ান আইডলের জন্য শুটিং করেছেন ডাঃ মশুর গুলাটি ও রিঙ্কু ভাবি (সুনীলের দুই জনপ্রিয় চরিত্র) দুজনেই।
তবে কপিল-সুনীল কেমিস্ট্রি আদৌ আর অনস্ক্রিনে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সুনীল সোনি টেলিভিশনকে বলে দিয়েছে কোনও অবস্থাতেই তিনি কপিল শর্মার শোয়ে ফেরত যাবেন না।
এদিকে কপিল শর্মা শো-তে ইতিমধ্যে নতুন সদস্য হিসাবে যোগ দিয়েছেন রাজু শ্রীবাস্তব। নতুন সদস্য এলেও মশুর গুলাটির জায়গা হয়তো অপূর্ণই থেকে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications