সুকেশের পাতা ফাঁদে কি পা দিয়েছিলেন চাহাত খান্না, কী জানালেন অভিনেত্রী?

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আগেই নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির।

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আগেই নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির। আর তা নিয়ে আলোচনার শেষ ছিল না অনুগামী মহলে। এবার নাম জড়াল আরও এক অভিনেত্রীর নাম। তিনি হলেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী চাহাত খান্না। তবে, অভিনেত্রী জানিয়েছেন, তিহার জেলে এক প্রকার বাধ্য হয়েই সুকেশের সঙ্গে দেখা করেছিলেন চাহাত। তিনি বলেন, আমাকে মিথ্যা জালে ফাসানো হয়েছে।

কী জানালেন চাহাত খান্না

কী জানালেন চাহাত খান্না

চাহাত খান্নার দাবি, তিনি দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে মুম্বই বিমানবন্দরে তাঁর সঙ্গে সুকেশের এক সহযোগীর সঙ্গে, তিনি জানান তিনিও অনুষ্ঠানে যাচ্ছেন, তারপর তারা বিমান বন্দর থেকে বেরিয়ে একটি গাড়িতে ওঠেন। কিন্তু মাঝপথে সেই সহযোগী চাহাতকে জানান গাড়ি অন্য রাস্তা দিয়ে যাবে, তারপরেই গাড়িটি কোনও অনুষ্ঠানে না গিয়ে অভিনেত্রীকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। তখনই অভিনেত্রী বুঝে যান তিনি ফেঁসে যান।

 চাহাতকে কী পরিচয় দিয়েছিলেন সুকেশ

চাহাতকে কী পরিচয় দিয়েছিলেন সুকেশ

অভিনেত্রী চাহাত সুকেশকে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় টিভি চ্যানেলের মালিক ও প্রয়াত জয়ললিতার ভাগ্নে হিসাবে জানতেন। অভিনেত্রী এও জানান, তিহার জেলে পৌঁছানোর পর সুকেশ গা ভর্তি পারফিউ মেখে সাদা শার্ট, গলায় সোনার চেন পরে তার সামনে এসেছিলেন। সুকেশ নাকি তাঁকে বলেছিলেন নির্বাচনের সময় ইভিএম-টেম্পারিংয়ের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জেলে আমাকে ভি আই পি পরিষেবা দেওয়া হচ্ছে। সুকেশ চাহাতকে বলেন, আমি আপনার একজন অন্ধ ভক্ত। আপনার জনপ্রিয় হিন্দি ধারাবাহিক দেখার পর থেকে আমি আপনার প্রেমে পরে গিয়েছিলাম। তারপর থেকে আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। এই সব শুনে চাহাত অবাক হয়ে যান এবং বলেন আপনি আমাকে এখানে কেন ডাকলেন?

কী জানান অভিনেত্রী

কী জানান অভিনেত্রী

চাহাত সুকেশকে বলেন, আমি আমার ছয় মাসের বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি। আমি আর কিছু বলা আর বোঝার আগেই সুকেশ আমার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে প্রোপোজ করে এবং আমাকে বিয়ে করতে চায় বলেও জানান। অভিনেত্রী চাহাত চিৎকার করে সুকেশকে জানিয়েছিলেন, আমি ফারহান মির্জাকে বিয়ে করেছি, আমি বিবাহিত, আমি দুটি সন্তান আছে। কিন্তু চাহাতের কথায় একপ্রকার পাত্তা না দিয়ে সুকেশ তাঁকে বলেন, আপনার স্বামী আপনার জন্য ঠিক নয়। আমি আপনার সন্তানদের বাবা হব। সেই সময়ে ভয়ে পেয়ে কাঁদতে শুরু করেছিলেন চাহাত।

ভিডিও তুলে ব্ল্যাকমেল অভিনেত্রীকে

ভিডিও তুলে ব্ল্যাকমেল অভিনেত্রীকে

তবে এখানে শেষ নয়! চাহাত আরও জানান, জেলে চাহাত ও সুকেশ যখন এক সঙ্গে কথা বলেছিলেন সেই ভিডিও কেউ তুলে নিয়েছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করতে শুরু করেন। আর বলেন, যদি এই ভিডিও আপনি ভাইরাল করতে না চান তাহলে ১০ লক্ষ টাকা আপনাকে দিতে হবে। চাহাত জানান, তিনি অসহায় হয়ে এক প্রকার টাকা দিতে রাজি হয়ে যাই। কারণ অভিনেত্রী জানান, আমি কখনোই চাইনি, আমি যে তিহার জেলে এসেছি তা কেউ জানুক, লোক লজ্জার ভয়ে আমি টাকা দিতে বাধ্য হয়েছি। আমি বর্তমানে সন্তানদের নিয়ে থাকে, আমি আর আমার স্বামী আলাদা থাকি। তবে, চাহাত এটিও জানান, আজ আমি ভাবছি আমি কতটা ভুল করেছি, কারণ সেই সময় যদি আমি পুলিশের কাছে যেতাম বা থানায় গিয়ে অভিযোগ দায়ের করতাম তাহলে আজ আমাকে এই দিনটি দেখতে হতো না। সূত্র মারফত জানা গিয়েছে, অতীতে সুকেশ আগেও অনেক অভিনেত্রীকে দামী উপহার দিয়েছেন। গাড়ি থেকে বিলাসবহুল উপহার দিয়েছেন অনেক নায়িকাকেই।

ছবি সৌ:চাহাত খান্না/ ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+