নতুন বছরে বিরাট সুখবর! মা বাবা হতে চলেছেন টলিউডের এই তারকা দম্পতি
বিনোদনের দুনিয়ায় সুখবর শোনাচ্ছেন একের পরের তারকা। এইতো সেদিন ছেলে কবিরের একরত্তি বোন কোল আলো করে এলো কোয়েল ও নিসপালের। সেই সুখবর নিয়ে শুভেচ্ছা পর্ব মিটতে না মিটতেই আবারও সুখবর শোনালেন বাংলা বিনোদনের তারকা দম্পতি।
প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন বাংলা সিরিয়াল জগতের অত্যন্ত পরিচিত তারকা দম্পতি অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। নিজেদের জীবনে সুখী দাম্পত্যে এবার যোগ হতে চলেছে অন্য মাত্রা।

সম্প্রতি, অনিন্দিতা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে একটি শিশুর হাত দেখা যাচ্ছে। অর্থাৎ তাঁদের জীবনে যে নতুন সদস্যের আগমন ঘটছে তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখা রয়েছে মার্চ ২০২৫। অর্থাৎ সদ্য শুরু হওয়ার নতুন বছরের মার্চ মাসে অতিথি আসতে চলেছে।
এদিকে অনিন্দিতা ও সুদীপের কাছ থেকে এই সুখবর সামনে আসতেই ইন্ডাস্ট্রির তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। শ্রুতি দাস, মিমি দত্ত সহ অগণিত অনুরাগী এবং শুভাকাঙ্খীরা অনিন্দিতা ও সুদীপের জন্য শুভকামনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্টে এক কথায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে।
উল্লেখ্য অনিন্দিতা এবং সুদীপ দুজনেই টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। গুড্ডি, ধুলোকণা, পটলকুমার গানওয়ালার মত সুপার হিট সিরিয়ালের অভিনয় করেছেন অনিন্দিতা। অন্যদিকে, তুমি আসবে বলে, কুসুমদোলা, কে আপন কে পর একের পর এক হিট সিরিয়াল রয়েছে সুদীপের ঝুলিতে।












Click it and Unblock the Notifications